পুর-উপনির্বাচনে BJP শূন্যতেই সন্তুষ্ট, বিরোধী আসনে বাম

লোকসভা নির্বাচন থেকেই রাজ্যে বিজেপির (BJP) চরম দাপট চলছিল। বিধানসভা নির্বাচনে ২০০-র বেশি আসন দখল করে সরকার গঠনের স্বপ্ন দেখেছিলেন মুরলীধর সেন লেনের নেতারা। হয়নি। ৭৭ এর আটকে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
mamata-selim-dilip

লোকসভা নির্বাচন থেকেই রাজ্যে বিজেপির (BJP) চরম দাপট চলছিল। বিধানসভা নির্বাচনে ২০০-র বেশি আসন দখল করে সরকার গঠনের স্বপ্ন দেখেছিলেন মুরলীধর সেন লেনের নেতারা। হয়নি। ৭৭ এর আটকে গেছে বিজেপির রথ। এরপর থেকে পরপর উপনির্বাচনে রাজ্যে বিরোধী দলের অস্তিত্ব হারাচ্ছে বিজেপি। উত্থান হচ্ছে হারিয়ে যাওয়া বামফন্টের। কিছু ক্ষেত্রে কংগ্রেসের।

বুধবার একাধিক পুরসভায় বিভিন্ন ওয়ার্ডের উপনির্বাচনের ফল ঘোষণায় বিজেপির ঝুলি শূন্যই থাকল। বিভিন্ন পুরসভার মোট ছ’টি ওয়ার্ডের উপনির্বাচনে খালি হাতে ফিরতে হল দিলীপ,শুভেন্দু,সুকান্তদের। বরং পুর উপনির্বাচনে হাসলেন সেলিম ও অধীর।

   

পুরুলিয়া:
ঝালদা পুরসভায় নিহত কাউন্সিলর তপন কান্দুর আসনটিতে জয়লাভ করেছেন ভাইপো মিঠুন কান্দু। ৭৭৮ ভোটে জয়লাভ করেছেন তিনি।

হুগলি:
চন্দননগর পুরনিগমে জয়ী সিপিআইএম প্রায় ৩২ বছর পর এই ওয়ার্ডে জয়লাভ করল বামফ্রন্ট।

উত্তর ২৪ পরগনা:
দমদম, উত্তর দমদম পুরসভারউপনির্বাচনে জয়লাভ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডে জয়ী মৃত কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত। ২২৭৪ ভোটে জয়লাভ করেছেন তিনি। ৯৫৫ ভোটে জয়লাভ করেছেন ভাটপাড়া পুরসভার তৃণমূল প্রার্থী কনকলতা দাস। দক্ষিণ দমদমে তৃণমূল প্রার্থী বনশ্রী চট্টোপাধ্যায় ৯ হাজারের অধিক ভোটে জয়লাভ করেছেন।

এই ওয়ার্ডগুলিতে খুঁজে পাওয়া যাচ্ছে না বিরোধী দল বিজেপিকে। দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিআইএম। দলে ভাঙন ও বিক্ষুব্ধদের ম্নিয়ে জরাজীর্ন অবস্থা বিজেপির রাজ্যস্তরের নেতারা দল যেমন ছাড়ছেন। ক্ষুব্ধ পুরনো নেতারা। জেলায় জেলায় সংগঠন একেবারে আলগা হয়েছে পদ্ম শিবিরের। এর প্রভাব আসন্ন পঞ্চায়েত ভোটে পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google