Malda: টাকা নিয়ে অঙ্গনওয়াড়ি প্রকল্পে ভুয়ো চাকরি, অভিযুক্ত তৃণমূল বিধায়ক

অঙ্গনওয়াড়ি প্রকল্পে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে মোটা টাকা প্রতারণার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে। অভিযুক্ত মালদা (Malda) জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুর রহিম বক্সি। তিনি মালতিপুরের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

অঙ্গনওয়াড়ি প্রকল্পে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে মোটা টাকা প্রতারণার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে। অভিযুক্ত মালদা (Malda) জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুর রহিম বক্সি। তিনি মালতিপুরের বিধায়ক।

তৃণমূল কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে মালদার জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানালেন মহিলারা।প্রত্যেকেই গাজোলের বাসিন্দা।

   

অভিযোগ, আইসিডিএস প্রকল্পে চাকরি দেওয়ার নাম করে মোটা টাকা নিয়েছিলেন বিধায়ক। পাঁচ জন মহিলাকে যে নিয়োগপত্র পাঠিয়েছিলেন। কিন্তু ওই দফতরের আধিকারিকরা জানিয়ে দেন নিয়োগপত্রগুলি ভুয়ো। ফলে তারা কাজে যোগ দিতে পারেননি। টাকা ফেরত চেয়ে তৃণমূল বিধায়কের দ্বারস্থ হন মহিলারা। কিন্তু কোনও টাকা তারা ফেরত পাননি বলে অভিযোগ।

অভিযোগকারীর বক্তব্য, চাকরির জন্য আড়াই লক্ষ করে টাকা নিয়েছিলেন বিধায়ক। পরে ২০২০ সালে ভুয়ো নিয়োগপত্র দেওয়া হয়। তৃণমূল বিধায়ক আবদুর রহিম বক্সির বক্তব্য, তাঁকে হেনস্থা করতেই মিথ্যে অভিযোগ আনা হয়েছে। তবে কী এটা শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব নাকি বিরোধী শিবিরের পদক্ষেপ? মুখ খুলতে নারাজ তৃণমূল বিধায়ক।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google