এবার কি ফাটল ধরল শাহরুখ ও শত্রুঘ্ন সম্পর্কে!

এবার কি বিরোধ বাঁধল SRK আর শত্রুঘ্ন সিনহার মধ্যে। কারণ কোনও রকম রাখঢাক না করে নিজার অসন্তোষের কথা জানিয়ে দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা। অক্টোবর মাসে মাদক সেবন এবং সংগ্রহের ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

এবার কি বিরোধ বাঁধল SRK আর শত্রুঘ্ন সিনহার মধ্যে। কারণ কোনও রকম রাখঢাক না করে নিজার অসন্তোষের কথা জানিয়ে দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা। অক্টোবর মাসে মাদক সেবন এবং সংগ্রহের অভিযোগে শাহরুখ-পুত্র আরিয়ান খানকে গ্রেফতার করে মাদক বিরোধী সংস্থা। খান পরিবারের সেই চরম সঙ্কোটের সময় তাঁদের হয়ে গলা ফাটিয়েছিলেন শত্রুঘ্ন।

সব নিন্দা-বিতর্কের ঊর্ধ্বে গিয়ে শাহরুখের সমর্থনে কথা বলেছিলেন তিনি। অভিনেতার অভিযোগ, তাঁর সহমর্মিতার কথা মনে রাখেননি ‘বাদশা’। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে অভিনেতা জানিয়েছে, আমি আশা করেছিলাম শাহরুখ আমাকে একটি ধন্যবাদ কার্ড পাঠাবে। কিন্তু ও সে রকম কিছুই করেনি।

   

পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা আমার অভ্যাস। কারও প্রতি অবিচার হলে আমি রুখে দাঁড়াই। কিন্তু শাহরুখ তার জন্য আমাকে কোনও ধন্যবাদ কার্ডও পাঠায়নি বা ফোনও করেনি। কিন্তু এক্ষেত্রে শাহরুখ খান কি আদৌ জানেন প্রবীণ অভিনেতা রাগের কথা? সেই বিষয়ে শত্রুঘ্ন সিনহা জানিয়েছেন, আমি কেন ওর সঙ্গে যোগাযোগ করতে যাব? ওরই উচিত ছিল আমার সঙ্গে যোগাযোগ করা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google