East Bengal : বাগানের বিরুদ্ধে ভালো খেলা ফুটবলারকে দলে নিচ্ছে ইস্টবেঙ্গল

ক্রমে নিজেদের দল গুছিয়ে নিচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal ক্লাব। বাংলার সন্তোষ ট্রফি দলের তরুণ এক ফুটবলার লাল হলুদ জার্সি পরতে চলেছেন বলে খবর। তিন বছরের চুক্তি করা হতে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ক্রমে নিজেদের দল গুছিয়ে নিচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal ক্লাব। বাংলার সন্তোষ ট্রফি দলের তরুণ এক ফুটবলার লাল হলুদ জার্সি পরতে চলেছেন বলে খবর। তিন বছরের চুক্তি করা হতে পারে তাঁর সঙ্গে। 

শুক্রবারের খবর, বাংলার সুজিত সিং-কে (Sujit Singh) সই করাতে পারে ইস্টবেঙ্গল ক্লাব। তিন বছরের চুক্তি করা হতে পারে আঠারো বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে। এ বছরের সন্তোষ ট্রফি টুর্নামেন্টে ধারাবাহিক পারফর্ম করেছিলেন সুজিত।

   

সন্তোষ ট্রফির স্কোয়াড গড়ার সময় কোচ রঞ্জন ভট্টাচার্যের নজরে পড়েছিলেন সুজিত সিং। কম বয়সী ছেলেটির খেলার তাঁর ভালো লেগেছিল। সুজিতের প্রতি আস্থা রেখে বাংলা দলের শিবিরে ডেকে নিয়েছিলেন রঞ্জন। কোচের আস্থা রেখেছেন সুজিত।

সন্তোষ ট্রফির পর এটিকে মোহন বাগানের বিরুদ্ধে একটি অনুশীলন ম্যাচ খেলেছিল বাংলা দল। সবুজ মেরুন একাদশের বিরুদ্ধে মাঠে ছিলেন সুজিত। এবং ভালো খেলেছিলেন। প্রতিভা চিনে নিয়ে তাঁকে দ্রুত দলে নিশ্চিত করতে চাইছেন লাল হলুদ কর্তারা, খবর এমনটাই।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।