Rashmi-Siddharth relationship: কী সম্পর্ক ছিল সিদ্ধার্থ ও রশ্মির? মুখ খুললেন অভিনেত্রী

বিগবসে অংশগ্রহণকারী দুই তারকা সিদ্ধার্থ শুক্লা (Siddharth Shukla) ও অভিনেত্রী রশ্মি দেশাই (Rashmi Desai), সেই সময় বেশ চর্চায় উঠেছিল। তাদের দুজনের ভিতরে কিছু একটা সম্পর্ক রয়েছে এমনই সেই ...

By Rana Das

Published:

Updated:

Follow Us
Rashmi Desai

বিগবসে অংশগ্রহণকারী দুই তারকা সিদ্ধার্থ শুক্লা (Siddharth Shukla) ও অভিনেত্রী রশ্মি দেশাই (Rashmi Desai), সেই সময় বেশ চর্চায় উঠেছিল। তাদের দুজনের ভিতরে কিছু একটা সম্পর্ক রয়েছে এমনই সেই সময়ে দাবি করা হয়েছিল। কিন্তু বিগ বসের পরে আচমকা পরলোকগমন করেন সিদ্ধর্থ শুক্লা। এবং তাদের সম্পর্কের বিষয় নিয়ে কোনও ভাবেই মুখ খুলতে রাজি হননি অভিনেত্রী। অবশেষে তিনি নিজের মুখ খোলেন এবং জানান তাঁর সঙ্গে তার সম্পর্ক ঠিক কি। তাদের সম্পর্ক বিগবসের ঘর থেকে শুরু হয়নি কারণ তারা এর আগেও একসঙ্গে অভিনয় করেছেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে রশ্মি দেশাই জানান, আমার ব্যক্তিগত জীবনে অনেক কিছু ঘটছিল সেই সময়। আমি যখন সিদ্ধার্থের সঙ্গে ধারাবাহিকে অভিনয় করতাম, তখন ও আমার জীবন সম্পর্কে অনেকটাই জানত। খুব কাছ থেকে আমার জীবনের নানা কিছু দেখেছে ও। আমরা ঝগড়া করতাম অন্য জায়গা থেকে। আমি সবসময় ওকে বলতাম যে ওর ওই বড় চেহারাটার মধ্যে একটা ১০ বছরের বাচ্চা রয়েছে। নিজের শর্তে বাঁচত সিদ্ধার্থ।

   

অভিনেত্রী আরও জানিয়েছেন, এমন নয় যে আমরা ‘বিগ বস’-এর ঘর থেকে বেরিয়ে আর একে অপরের সঙ্গে কথা বলিনি। যখন আমি দেখি যে ও ওর কেরিয়ারে উন্নতি করছে, আমার সবসময় ভালো অনুভব হত। আমাদের মধ্যে যোগাযোগও ছিল। আমরা প্রাপ্তবয়স্ক মানুষের মতো মেলামেশা করতাম। একে অপরের গণ্ডী সম্পর্কে জানতাম। মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। আবার আমাদের মধ্যে যা হয়েছএ, তার জন্য অনেক ঘৃণাও করেছে। কিন্তু আমাদের মধ্যে সম্পর্ক কেমন ছিল কিংবা আমাদের জার্নি কেমন ছিল, তা শুধুমাত্র আমরা দুজনেই জানি।

প্রসঙ্গত, সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর নানান ধরনের কুরুচিকর মন্তব্য শুনতে হয়েছিল অভিনেত্রী রশ্মি দেশাইকে। এমনকি অভিনেত্রীর দুঃখপ্রকাশ গেম অনেকেই কুমিরের কান্না বলেও মন্তব্য করেছেন যদিও সেই সমস্ত ঘটনা প্রায় একবছর কাটতে চলেছে। আর এই একবছর পরেই নিজের মুখ খুললেন অভিনেত্রী।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google