ATK Mohun Bagan : হাবাসের সময়কার এই ফুটবলারও বাগান ছাড়তে পারেন

দল বদলের বাজারে এটিকে মোহন বাগানকে (ATK Mohun Bagan) কেন্দ্র করে আলোচনা বাড়ছে। স্কোয়াডের একাধিক ফুটবলার দল ছাড়তে পারেন, এমন সম্ভাবনা তৈরি হয়েছে। কুড়ি বছর বয়সী এক উদীয়মান ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
ATK Mohun Bagan

দল বদলের বাজারে এটিকে মোহন বাগানকে (ATK Mohun Bagan) কেন্দ্র করে আলোচনা বাড়ছে। স্কোয়াডের একাধিক ফুটবলার দল ছাড়তে পারেন, এমন সম্ভাবনা তৈরি হয়েছে। কুড়ি বছর বয়সী এক উদীয়মান ফুটবলারকে ঘিরেও দেখা দিয়েছে এই সম্ভাবনার মেঘ।

এটিকে (ATK) এবং এটিকে মোহন বাগানের প্রাক্তন কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের সময় থেকে দলে রয়েছেন সুমিত রাঠি (Sumit Rathi)। লাল সাদা এবং সবুজ মেরুন জার্সিতে কিছু ম্যাচে নেমেছিলেন। তবে তিনি যে সেই ভাবে পরীক্ষিত নন তা বলাই বাহুল্য। 

   

উত্তর প্রদেশের মুজফ্ফরনগরের এই সেন্ট্রাল ব্যাক ২০১৮ সাল থেকে কলকাতার ক্লাবের সঙ্গে যুক্ত। এটিকে বি দলে থাকার সময় খেলেছিলেন প্রায় দশটি ম্যাচ। পরে সিনিয়র দলের সঙ্গে মাঠে নেমেছিলেন প্রায় চোদ্দোটি ম্যাচে। ২০২০ থেকে তাঁর ম্যাচ টাইম কমেছে উল্লেখযোগ্যভাবে।

এখনও পর্যন্ত যা আপডেট তাতে সুমিতকে দলে নিতে আগ্রহী ইন্ডিয়ান সুপার লিগের একাধিক দল। তরুণ প্রতিভাকে নেওয়ার দৌড়ে মুম্বই সিটি ফুটবল ক্লাবও রয়েছে বলে শোনা যাচ্ছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google