কাশ্মীরে সেনার গুলিতে খতম পাক-মদতপুষ্ট ৩ জইশ জঙ্গি

আবারও অশান্ত কাশ্মীর। সেনা জঙ্গি সংঘর্ষে রণক্ষেত্র চেহারা নিল বারামুল্লা এলাকা। জানা গিয়েছে, বুধবার বারামুল্লায় একটি এনকাউন্টারে পাক গোষ্ঠী জৈশ-ই-মহম্মদের (জেইএম) কমপক্ষে তিনজন জঙ্গি নিহত হয়েছে। সূত্রের খবর, ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আবারও অশান্ত কাশ্মীর। সেনা জঙ্গি সংঘর্ষে রণক্ষেত্র চেহারা নিল বারামুল্লা এলাকা। জানা গিয়েছে, বুধবার বারামুল্লায় একটি এনকাউন্টারে পাক গোষ্ঠী জৈশ-ই-মহম্মদের (জেইএম) কমপক্ষে তিনজন জঙ্গি নিহত হয়েছে।

সূত্রের খবর, এদিন সকালে বারামুল্লার ক্রেরি এলাকার নাজিবহাট ক্রসিংয়ে এই এনকাউন্টারটি হয়। এদিকে জম্মু ও কাশ্মীর পুলিশের এক কর্মীও শহীদ হন। পুলিশ ও সেনার যৌথ বাহিনী এই এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালায়। এদিন নিরাপত্তা বাহিনী অস্ত্র ও গোলাবারুদ সহ অপরাধমূলক সামগ্রী উদ্ধার করেছে। কাশ্মীর জোন পুলিশ টুইট করে জানিয়েছে, ‘তিন পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয়েছে। জেকেপি-র একজন কর্মীও এই সুযোগের মুখোমুখি হয়ে শহীদ হন। অস্ত্র ও গোলাবারুদ সহ অপরাধমূলক সামগ্রী উদ্ধার করা হয়েছে”।

   

কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বিজয় কুমার বলেন, নিরাপত্তা বাহিনী এ বছর এখন পর্যন্ত ২২ জন পাকিস্তানি জঙ্গিকে নিষ্ক্রিয় করেছে। তিনি বলেন, ‘আমরা জইশ-ই-মহম্মদের তিন পাকিস্তানি জঙ্গিকে খতম করেছি। তারা গত ৩-৪ মাস ধরে এই এলাকায় সক্রিয় ছিল এবং আমরা তাদের অনুসরণ করছিলাম। এক পুলিশ কর্মীও শহিদ হয়েছেন। এ বছর এখন পর্যন্ত আমরা ২২ জন পাকিস্তানি জঙ্গিকে নিষ্ক্রিয় করেছি”।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google