মাছের ডিমের আছে প্রচুর পুষ্টিগুণ, জানতেন কি?

বাঙালির অন্যতম প্রিয় খাবার হলো গরম ভাতের সঙ্গে মাছ ভাজা বা মাঝের ঝোল। নানা ধরনের পুষ্টি আছে মাছের মধ্যে। শুধু মাছই নয়, মাছের ডিমেও আছে অনেক উপকারী। ওমেগা ...

By Rana Das

Published:

Follow Us
Fish eggs have a lot of nutrients, did you know?

বাঙালির অন্যতম প্রিয় খাবার হলো গরম ভাতের সঙ্গে মাছ ভাজা বা মাঝের ঝোল। নানা ধরনের পুষ্টি আছে মাছের মধ্যে। শুধু মাছই নয়, মাছের ডিমেও আছে অনেক উপকারী। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ হলো মাছের ডিম। এটি কার্যকরী ভূমিকা রাখে আমাদের শরীরে ফিশ অয়েল সাপ্লিমেন্ট হিসেবে।এর বিভিন্ন পুষ্টি উপাদান শরীরে থাকা অনেক সমস্যা দূর করতে কাজ করে ।

শক্তিশালী করে তোলে রোগ প্রতিরোধ ক্ষমতা: আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা জরুরি যেকোনো অসুখ থেকে বাঁচতে হলে। এতে টিকে থাকা সহজ হয় যেকোনো ভাইরাস-ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে। আর মাছের ডিম এই কাজে আপনাকে সাহায্য করবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে নিয়মিত মাছের ডিম খেলে।

   

চোখ ভালো রাখে: বর্তমানে দৃষ্টিশক্তির সমস্যা ঘরে ঘরে। সেজন্য খুব কম বয়সেই চোখে চশমা দরকার হয় অনেকের। এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে মাছের ডিম। কারণ মাছের ডিমে থাকে পর্যাপ্ত ভিটামিন এ, এটি চোখ ভালো রাখতে কাজ করে। সেইসঙ্গে এতে থাকে ডিএইচএ ও ইপিএ যা শিশুর চোখের জ্যোতি বাড়ানো ও রেটিনাকে আরও বেশি কার্যকরী করে তুলতে সাহায্য করে।

মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে: আমাদের মস্তিস্থের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে মাছের ডিম। গবেষকরা বলছেন, এতে থাকা এক ধরনের ফ্যাটি অ্যাসিড এই কাজে সাহায্য করে। মস্তিষ্ক ভালো রাখার পাশাপাশি রিউম্যাটয়েড আর্থ্রারাইটিসের সমস্যা কমাতে কাজ করে মাছ ও মাছের ডিমে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড।

রক্ত পরিষ্কার করে: রক্তের দূষিত পদার্থ দূর করতে কাজ করে মাছের ডিম। এতে থাকা স্বাস্থ্যকর উপাদান রক্ত পরিষ্কার করে ও হিমোগ্লোবিন বাড়ায়। যে কারণে কমে অ্যানিমিয়ার ভয়। রক্ত পরিষ্কার রাখতে নিয়মিত মাছের ডিম খাওয়ার অভ্যাস করতে পারেন।

হৃদরোগে উপকারী: হৃদরোগ প্রতিরোধে কাজ করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ডি। এই দুই উপাদান রয়েছে মাছের ডিমে। তাই হৃদরোগীদের জন্য মাছের ডিম বেশ উপকারী। নিয়মিত মাছের ডিম খেলে হৃদরোগ কে দূরে থাকতে সাহায্য করে।

দাঁত ও হাড় ভালো রাখে: আমাদের দাঁত ও হাড় ভালো রাখার জন্য অন্যতম কার্যকরী উপাদান হলো ভিটামিন ডি। মাছের ডিমে পাওয়া যাবে এই ভিটামিন। ফলে নিয়মিত মাছের ডিম খেলে তা দাঁত ভালো রাখে ও হাড় শক্ত করে।

উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়: সুস্থ থাকার জন্য রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা জরুরি। আপনি যদি মাছের ডিম খান তবে তা এই কাজে আপনাকে সাহায্য করতে পারে। মাছের ডিমে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শরীরের ভেতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এবং সেইসঙ্গে প্রদাহও কমিয়ে দেয়। ফলে কমে উচ্চ রক্তচাপের ঝুঁকি ।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google