বাংলার রাস্তায় থুতু ফেললে ২০০, প্রকাশ্যে প্রস্রাবে ৪০০ টাকা জরিমানা

১ সেপ্টেম্বর থেকে প্রকাশ্যে প্রস্রাব, থুতু ফেলা ও আবর্জনা ফেললে জরিমানা। শহর (Kolkata) পরিচ্ছন্ন রাখতে কড়া নিয়ম চালু করছে রাজ্য সরকার।

west-bengal-fines-for-spitting-public-urination-from-september-1

কলকাতা: শহরকে (Kolkata) আরও পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল করতে বড় পদক্ষেপের ঘোষণা করল রাজ্য সরকার। বৃহস্পতিবার বিধানসভায় নগর উন্নয়ন ও পুর বিষয়ক দফতরের বাজেট পেশ করতে গিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, ১ সেপ্টেম্বর থেকে প্রকাশ্যে প্রস্রাব, ময়লা ফেলা, থুতু ফেলা এবং অবৈধভাবে আবর্জনা ফেলার বিরুদ্ধে কড়া জরিমানা চালু হবে।

মন্ত্রী জানান, প্রকাশ্যে প্রস্রাব করলে ৪০০ টাকা জরিমানা দিতে হবে। এছাড়া রাস্তায় থুতু ফেলা বা নির্ধারিত জায়গার বাইরে আবর্জনা ফেললে ২০০ টাকা জরিমানা করা হবে।

Advertisements

রাজ্য সরকারের লক্ষ্য, আগামী ১ সেপ্টেম্বর থেকেই বাড়ি থেকে ১০০ শতাংশ বর্জ্য আলাদা করে সংগ্রহ নিশ্চিত করা। এজন্য বাসিন্দাদের জৈব বর্জ্য, পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য এবং প্লাস্টিক আলাদা করে রাখতে হবে।

Also Read |  মহানায়কের নামে ফিল্ম সেন্টার থেকে উত্তম মঞ্চের সংস্কার, গুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকার জানিয়েছে, কেউ যদি শুকনো, ভেজা এবং প্লাস্টিক বর্জ্য একসঙ্গে মিশিয়ে দেন, তাহলে প্রথমে পুরসভা সেই বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ বন্ধ করবে। এরপরও নিয়ম না মানলে Solid Waste Management Rules অনুযায়ী জরিমানা করা হবে।

নগর এলাকায় যানজট কমাতেও নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে। ১ সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট রাস্তায় শুধুমাত্র এক পাশেই গাড়ি পার্কিংয়ের অনুমতি থাকবে। এছাড়া পার্কিং ফি শুধুমাত্র ডিজিটাল পেমেন্টের মাধ্যমে নেওয়া হবে।

একবার ব্যবহারযোগ্য ১২০ মাইক্রনের নিচের প্লাস্টিক ব্যবহারের উপর নিষেধাজ্ঞাও আরও কঠোরভাবে কার্যকর করা হবে। এই ক্ষেত্রে শুধু বিক্রেতাই নয়, ব্যবহারকারীর বিরুদ্ধেও জরিমানার ব্যবস্থা থাকবে।

Also Read | আরশোলাদের সমর্থনের কথা বলে বিতর্ক উস্কালেন মমতা

যদিও বিভিন্ন অপরাধে জরিমানার বিস্তারিত হার আলাদা বিজ্ঞপ্তিতে জানানো হবে, মন্ত্রী স্পষ্ট করেছেন, একই ব্যক্তি বারবার নিয়ম ভাঙলে আরও বেশি জরিমানা দিতে হবে।

বাজার এলাকায় প্লাস্টিকের বিকল্প হিসেবে কাপড়ের ব্যাগ বিক্রির ভেন্ডিং মেশিন বসানো হবে। প্রথম পর্যায়ে কলকাতা থেকেই এই উদ্যোগ শুরু হবে।
এছাড়া কলকাতা হবে দেশের প্রথম শহর, যেখানে পুরসভার রাস্তা পরিষ্কারের কাজ দিনে তিনটি শিফটে করা হবে বলে ঘোষণা করেন মন্ত্রী। বিধানসভায় প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম এই উদ্যোগকে স্বাগত জানান এবং সরকারের সক্রিয় পদক্ষেপের প্রশংসা করেন।

এদিন মন্ত্রী আরও ঘোষণা করেন, রাজ্যে নয়টি নতুন পুরসভা গঠন করা হবে। নতুন পুরসভার তালিকায় রয়েছে জয়গাঁ, কোলাঘাট, বাগনান, কামারপুকুর, টুঙ্গিদিঘি, শিবমন্দির, গাজোল, চাঁচল এবং বেলদা।

Also Read | সরকারি অনুমোদন ছাড়াই কলকাতায় কিছু রুটে বাড়ছে বেসরকারি বাসভাড়া

পাশাপাশি আগামী এক বছরের মধ্যে সব ল্যান্ডফিল এলাকা পুনরুদ্ধারের লক্ষ্যও নির্ধারণ করেছে রাজ্য সরকার। এজন্য পুরসভার বর্জ্যের ১০০ শতাংশ পুনর্ব্যবহার (রিসাইক্লিং) নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।