খুলে গেল সোনম-আরশোলাদের মুখোশ! তথাকথিত ছাত্র আন্দোলনকে চিঠি লিখে সমর্থন জামাতের

নয়াদিল্লি: NEET প্রশ্নপত্র ফাঁস নিয়ে রাজধানী উত্তাল। (Jamaat)চলছে আরশোলাদের প্রতিবাদ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গতকাল থেকেই চলছে প্রতিবাদ। মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী রীতিমত…

jamaat-support-neet-protest

নয়াদিল্লি: NEET প্রশ্নপত্র ফাঁস নিয়ে রাজধানী উত্তাল। (Jamaat)চলছে আরশোলাদের প্রতিবাদ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গতকাল থেকেই চলছে প্রতিবাদ। মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী রীতিমত চিঠি লিখে এই ছাত্র আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়েছে। জামাতের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত একটি খোলা চিঠিতে ভারতের ‘সাহসী ছাত্রদের’ উদ্দেশে অকুণ্ঠ সংহতি প্রকাশ করা হয়েছে।

Advertisements

চিঠিতে ছাত্রদের ন্যায়, শিক্ষা, অধিকার ও মানবিক মর্যাদার লড়াইকে ‘অনুপ্রেরণাদায়ক’ বলে উল্লেখ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, “আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমরা ভারতে চলতে থাকা ছাত্র আন্দোলনের সঙ্গে পূর্ণ ও শর্তহীন সংহতি জ্ঞাপন করছি।

আরও দেখুনঃ NEET প্রশ্ন ফাঁস ‘ঘোর পাপ’, দোষীদের কঠোর শাস্তির হুঙ্কার প্রধানমন্ত্রী মোদীর

ন্যায়বিচার, শিক্ষা, অধিকার ও মানবিক মর্যাদার জন্য আপনাদের সাহসী সংগ্রাম আমাদের হৃদয় স্পর্শ করেছে এবং লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে।” চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে, ভারতের এই ছাত্র আন্দোলন উপমহাদেশজুড়ে যুব অধিকারের প্রতীক হয়ে উঠেছে। জামাতের এই সরাসরি সমর্থনেই উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজনৈতিক মহল। আগে থেকেই কূটনৈতিক মহলের একাংশে জল্পনা ছড়িয়েছিল যে এই ছাত্র আন্দোলনের নাম করে বিদেশ অর্থায়ন এবং বিদেশি উস্কানি থাকতে পারে।

সেই সন্দেহকে সত্য প্রমাণিত করে জামাতের এই চিঠিতে এবার স্পষ্ট হয়ে গিয়েছে যে এই আরশোলাদের এই তথাকথিত ছাত্র আন্দোলনের আগুনে নিজেদের রুটি সেঁকতে চাইছে জামাত এবং তারা আরও সন্দেহ করছে এর পিছনে ISI যোগ থাকাও অসম্ভব নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী স্পষ্টভাবে ছাত্রদের বিরুদ্ধে যেকোনো ধরনের দমনমূলক ব্যবস্থা, হিংসা বা অন্যায়ের নিন্দা জানিয়েছে।

আরও দেখুনঃ রাস্তায় রাত কাটিয়ে একুশের মঞ্চ পাহারা দিলেন মমতা-অভিষেক

এই চিঠি প্রকাশ্যে আসার পর থেকেই ভারতের রাজনৈতিক এবং কূটনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে উদ্বেগ। তাদের সন্দেহ দেশের মধ্যেই গজিয়ে উঠছে দেশদ্রোহিতার শিকড়। আর এই তথাকথিত ছাত্র আন্দোলনের নাম করে তারা দেশের পরিস্থিতি উত্তাল করতে চাইছে এবং এর পিছনে মদত দিচ্ছে জামাতের মত চরমপন্থী সংগঠন, যাদের সঙ্গে সরাসরি ISI যোগ রয়েছে।

শুরু থেকেই এই আন্দোলন এবং সোনম ওয়াংচুকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। আজ সেই রাজনৈতিক এবং কূটনৈতিক মহলের একাংশই বলছেন জামাতের সমর্থনের খবরে স্পষ্ট হয়ে গিয়েছে যে ভারতের শত্রু শক্তির উস্কানিতেই এই তথাকথিত ছাত্র আন্দোলন এবং কেন্দ্রকে উদ্বেগের মধ্যে রাখাই এদের উদ্দেশ্য।

আরও দেখুনঃ শাহী সফর শেষেই সীমান্তে লাগল সেন্সর! বেড়ায় হাত দিলেই বিপদে পড়বে অনুপ্রবেশকারী