শ্রাবণী মেলার উদ্বোধনের পর অসুস্থ বিজেপি বিধায়ক সন্তু পান

হুগলি: শ্রাবণী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পর আচমকাই অসুস্থ হয়ে পড়লেন তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পান (Santu Pan)। মাথা ঘুরে সংজ্ঞা হারিয়ে ফেলায় তাঁকে…

santu-pan-falls-ill-after-shravani-mela-inauguration-hospitalised

হুগলি: শ্রাবণী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পর আচমকাই অসুস্থ হয়ে পড়লেন তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পান (Santu Pan)। মাথা ঘুরে সংজ্ঞা হারিয়ে ফেলায় তাঁকে দ্রুত সিঙ্গুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে।

মঙ্গলবার শ্রাবণী মেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে বাবা তারকনাথের ছবি হাতে সভাস্থলে পৌঁছেছিলেন সন্তু পান।

সূত্রের খবর, সারাদিনের ব্যস্ত কর্মসূচির কারণে তিনি ঠিকমতো খাবার খেতে পারেননি। অনুষ্ঠান শেষ হওয়ার পর একের পর এক সংবাদমাধ্যমের মুখোমুখি হতে হয় তাঁকে। সেই সময় থেকেই তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন এবং কয়েকটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা এড়িয়ে যান।

Also Read | দুর্গাপুরে খালি করা হচ্ছে সরকারি জমি! বুলডোজার চলছে একের পর এক বাম সংগঠনের অফিসে

প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িতে ওঠার সময় চালক জল এগিয়ে দিলে সন্তু পান বলেন, “আমার মাথায় জল ঢেলে দাও।” মাথায় জল ঢালার সময়ই তিনি হঠাৎ সংজ্ঞা হারিয়ে ফেলেন।

এরপর দ্রুত তাঁকে সিঙ্গুরের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলে ছেড়ে দেওয়া হয়।

জানা গিয়েছে, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রাতে সিঙ্গুরের লাবণ্য হোটেলে বিশ্রাম নেন বিজেপি বিধায়ক। বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন বলে দলীয় সূত্রে খবর।

Also Read | প্রধানের ক্ষমতা ছেঁটে সচিবদের হাতে আর্থিক দায়িত্ব: পঞ্চায়েত আইনে আসছে বদল