পাকিস্তানকে ছুড়ে ফেলে যৌথ বৈঠকে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে মাইলফলক আফগানিস্তানের

নয়াদিল্লি: ভারত ও আফগানিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ছুঁল আরও একটি মাইলফলক (India)। সম্প্রতি দুই দেশের মধ্যে চতুর্থ যৌথ কমিটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাণিজ্য, উন্নয়ন…

india-afghanistan-joint-meeting

নয়াদিল্লি: ভারত ও আফগানিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ছুঁল আরও একটি মাইলফলক (India)। সম্প্রতি দুই দেশের মধ্যে চতুর্থ যৌথ কমিটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা, মানবিক সাহায্য এবং সংযোগসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তারিত আলোচনা হয়েছে। এই বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর ও বহুমুখী হয়ে উঠছে।

ভারতীয় বিদেশ মন্ত্রণালয়ের যৌথ সচিব এম. আনন্দ প্রকাশ এবং আফগানিস্তানের বিদেশ মন্ত্রণালয়ের প্রথম রাজনৈতিক বিভাগের মহাপরিচালক শোয়াইব বারিয়ালাইয়ের নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক নিয়ে পর্যালোচনা করেছে। আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে ছিল মানবিক সাহায্য, উন্নয়ন অংশীদারিত্ব, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, ক্ষমতা বৃদ্ধি, শিক্ষা, খেলাধুলা, বাণিজ্য, ভিসা সুবিধা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।

আরও দেখুনঃ ট্রাম্পকে হত্যার নয়া ছক ইরানের? ইসরায়েলি গোয়েন্দা রিপোর্টে তীব্র চাঞ্চল্য

উভয় দেশই চাবাহার বন্দরের মাধ্যমে বাণিজ্য বৃদ্ধির ওপর বিশেষ জোর দিয়েছে।সবচেয়ে উল্লেখযোগ্য খবর হলো, আফগানিস্তানের সবচেয়ে বড় রফতানি বাজার এখন ভারত। আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, দেশটির মোট রফতানির প্রায় ৪৪ শতাংশই এখন ভারতে যাচ্ছে। এই পরিবর্তনটি আঞ্চলিক বাণিজ্যের ভূ-রাজনৈতিক ছবি পাল্টে দিচ্ছে।

গত বছর আফগানিস্তানের ভারতে রফতানি বেড়েছে ২৩ শতাংশ, যার মূল্য প্রায় ৭৫৫ মিলিয়ন ডলারে পৌঁছেছে। অন্যদিকে, পাকিস্তানে রফতানি উল্লেখযোগ্যভাবে কমেছে।পাকিস্তানের সাথে আফগানিস্তানের বাণিজ্যিক সম্পর্কে ধস নেমেছে। পাকিস্তানের রাষ্ট্রীয় ব্যাংকের তথ্য বলছে, আফগানিস্তানে পাকিস্তানের রফতানি গত অর্থবছরের প্রথমার্ধে ৫০ শতাংশেরও বেশি কমেছে। একই সময়ে আফগানিস্তান থেকে পাকিস্তানের আমদানিও কমেছে।

আরও দেখুনঃ বিশ্বের সবচেয়ে বড় মুসলিম প্রধান দেশে সনাতন ধর্মে ফিরল ২১ র তরুণী

এই পরিস্থিতিতে ভারতের উত্থান স্পষ্ট। আফগান ব্যবসায়ীরা এখন শুকনো ফল, তাজা ফল, বাদামসহ বিভিন্ন পণ্য ভারতে রফতানি করছেন। ভারতও আফগানিস্তানে ওষুধ, সয়াবিন মিল, কাপড়সহ বিভিন্ন পণ্য রফতানি করে।এই বাণিজ্যিক পরিবর্তনের পেছনে রয়েছে কৌশলগত কারণ। পাকিস্তানের সাথে আফগানিস্তানের সম্পর্কে টানাপোড়েনের কারণে আফগান ব্যবসায়ীরা বিকল্প পথ খুঁজছেন।

চাবাহার বন্দর এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভারতের সহায়তায় এই বন্দরের মাধ্যমে আফগান পণ্য সহজেই আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে পারছে, যা পাকিস্তানের ওপর নির্ভরশীলতা কমিয়েছে। আফগানিস্তানের কর্মকর্তারা বলছেন, এই পরিবর্তন তাদের অর্থনীতিকে আরও বৈচিত্র্যময় করছে।ভারত-আফগান সম্পর্কের ঐতিহাসিক গভীরতা রয়েছে।

আরও দেখুনঃ রণংদেহি ইরান: মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোনের ঝাপটা, মৃত ১৪

তালেবান শাসনের পরও ভারত আফগান জনগণের জন্য মানবিক সাহায্য অব্যাহত রেখেছে। হাজার হাজার টন গম, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে ভারত। শিক্ষা ও স্বাস্থ্য খাতে প্রশিক্ষণ প্রদান, পরিকাঠামো উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন উদ্যোগ চলছে। এই যৌথ কমিটি বৈঠক সেই প্রচেষ্টাকে আরও গতি দিয়েছে।