প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনাতে ৩১৩.৩০ কোটি বরাদ্দ রাজ্যের

উত্তরবঙ্গ-সহ রাজ্যের তিন লক্ষেরও বেশি চা শ্রমিক (PMCSPY)ও তাঁদের পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। কেন্দ্রের ‘প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা (PMCSPY)’ এবার…

pmcspy-west-bengal

উত্তরবঙ্গ-সহ রাজ্যের তিন লক্ষেরও বেশি চা শ্রমিক (PMCSPY)ও তাঁদের পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। কেন্দ্রের ‘প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা (PMCSPY)’ এবার পশ্চিমবঙ্গে বাস্তবায়নের জন্য রাজ্যস্তরে চূড়ান্ত রূপরেখা তৈরি হয়েছে। এই প্রকল্পে মোট ৩১৩.৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার লক্ষ্য চা বাগান এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামোর সার্বিক উন্নয়ন।

রবিবার সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে এই ঘোষণা করেন। তিনি জানান, উত্তরবঙ্গের পরিশ্রমী চা শ্রমিকদের এবং তাঁদের পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

আরও দেখুনঃ দীর্ঘদিনের আইনি জটিলতা কাটিয়ে রাজগঞ্জে BSF র হাতে বেড়া দেওয়ার জমি

প্রকল্প অনুযায়ী, ‘চা শ্রমিক শিক্ষা যোজনা’-র আওতায় শিক্ষা পরিকাঠামো উন্নয়নে ১৭৭ কোটি টাকা, ‘চা শ্রমিক স্বাস্থ্য সুরক্ষা যোজনা’-র জন্য ৭২ কোটি টাকা এবং ‘চা শ্রমিক আশ্রয় যোজনা’-র আওতায় ৬৩ কোটি টাকা ব্যয়ে মোট ৩২১টি আধুনিক বিশ্রামাগার নির্মাণ করা হবে। এর মধ্যে ৮৮টি পাহাড়ে এবং ২৩৩টি সমতলে তৈরি হবে। প্রতিটি বিশ্রামাগারে সৌরবিদ্যুৎ, বিশুদ্ধ পানীয় জল, বসার ব্যবস্থা এবং স্বাস্থ্যসম্মত শৌচাগারের মতো আধুনিক সুযোগ-সুবিধা থাকবে।

উত্তরবঙ্গের শিলিগুড়ি, মাটিগাড়া, ফুলবাড়ি এবং ডুয়ার্সের বিস্তীর্ণ চা বাগান এলাকার শ্রমিকরা এই প্রকল্পের সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই চা বাগান এলাকায় স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, পানীয় জল ও শ্রমিক কল্যাণমূলক পরিকাঠামো উন্নয়নের দাবি উঠছিল। এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের হাজার হাজার চা শ্রমিক ও তাঁদের পরিবারের জীবনযাত্রার মান আরও উন্নত হবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

আরও দেখুনঃ মাটিগাড়ায় জমি মাফিয়াদের বিরুদ্ধে বড় অভিযান! রাজু বিস্তার তালিকায় থাকা ৩ অভিযুক্ত গ্রেফতার

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে থাকবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর (NBDD)। স্বাস্থ্য দপ্তর, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সমন্বয়ে দ্রুত প্রকল্পের কাজ শুরু করা হবে।

আরও দেখুনঃ শিলিগুড়ির ফুলবাড়িতে নববধূর রহস্যমৃত্যু, পরিবারের অভিযোগে গ্রেফতার স্বামী