সায়ন সেনগুপ্ত, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগ জয়ের মধ্য দিয়ে গত মরসুম শেষ করেছিল ইস্টবেঙ্গল (East Bengal ) ক্লাব। হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে কিশোর ভারতী স্টেডিয়ামে ইন্টার কাশীকে পরাজিত করে এই জাতীয় লিগ এসেছিল ঘরে। সেই সুবাদে এই নয়া মরসুমে আন্তজার্তিক টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করতে চলেছে মশাল ব্রিগেড। তবে এবার বদল আসছে দলের মধ্যে। দলের দায়িত্বে ফিরছেন না চ্যাম্পিয়ন কোচ অস্কার ব্রুজো। এছাড়াও অন্যত্র যোগদান করছেন একাধিক ফুটবলার। স্বাভাবিকভাবেই দলের নতুন কোচ ও ফুটবলারদের যোগদান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে সমর্থকদের মধ্যে।
আরও পড়ুন: নয়া মরসুমে কোন দলে খেলবেন ব্রাইসন ফার্নান্দেজ?
আরও পড়ুন: লক্ষ্য মূলপর্ব! এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে সহজ গ্রুপে ইস্টবেঙ্গল,
তবে সব ঠিকঠাক থাকলে লাল-হলুদের দায়িত্বে আসতে চলেছেন ভারতীয় ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচ আন্তোনিও লোপেজ হাবাস। এখন সেদিকেই নজর রয়েছে প্রত্যেকের। কিন্তু এসবের মাঝেই এবার উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে দলের সঙ্গে এবার নিজের চুক্তি বাড়াতে চলেছেন ভারতীয় ডিফেন্ডার লালচুংনুঙ্গা। হ্যাঁ ঠিকই শুনেছেন। শেষ মরসুমে লাল-হলুদ জার্সিতে অনবদ্য ফুটবল খেলেছিলেন এই মিজো সেন্টার ব্যাক। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের পাশাপাশি আইএফএ শিল্ড, সুপার কাপের মত টুর্নামেন্টে ও নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন ব্যাপকভাবে।
আরও পড়ুন: এক লাফে ধুলিসাৎ ২২ বছরের পুরনো রেকর্ড! অ্যাথলেটিক্সে ভারতের নতুন রানির উদয়
আরও পড়ুন: খাদের কিনারা থেকে ফিনিক্স পাখির মতো উত্থান বিশ্বকাপে শেষ মুহূর্তের অবিশ্বাস্য ম্যাজিক!
এমন আইএসএলে ও অধিকাংশ ম্যাচে কোচের ভরসাযোগ্য হয়ে উঠেছিলেন বছর পঁচিশের এই ফুটবলার। তবে এই বছরের মে মাসেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়েছিল ময়দানের এই প্রধানের। তারপর থেকেই শোনা যাচ্ছিল যে নয়া মরসুমে হয়তো লোন চুক্তিতে তাঁকে অন্যত্র পাঠাতে পারে মশাল ব্রিগেড। তবে এখন আর সেই সম্ভবনা কার্যত নেই বললেই চলে। মনে করা হচ্ছে আরও দুইটি মরসুমের জন্য তাঁকে দলে রাখার কথা ভাবছে ম্যানেজমেন্ট।
আরও পড়ুন: এবার ডুরান্ডের একই গ্ৰুপে দুই প্রধান, উত্তেজনায় ফুটছে সমর্থকরা
আরও পড়ুন: লক্ষ্য মূলপর্ব! এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে সহজ গ্রুপে ইস্টবেঙ্গল,


