সায়ন সেনগুপ্ত, কলকাতা: শুক্রবার ভারতের সময় ভোর চারটে বেজে তিরিশ মিনিট নাগাদ বিশ্বকাপের (FIFA World Cup ) নক আউটে নেমেছিল পর্তুগাল। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল ক্রোয়েশিয়া। সম্পূর্ণ সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় সুনিশ্চিত করে পর্তুগিজরা। পেনাল্টি থেকে গোল করে যান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এছাড়াও একটি গোল পান গনজালো রামোস। অপরদিকে ক্রোয়েশিয়ার হয়ে গোল করেন ইভান পেরিসিচ। তবে পর্তুগাল জয় পেলেও গোটা ম্যাচ জুড়ে অধিকাংশ সময়েই দাপট থেকেছে ক্রোট ফুটবলারদের। প্রথম কোয়ার্টারে ব্রুনো ফার্নান্দেজদের সক্রিয়তা থাকলেও ধীরে ধীরে ম্যাচে ফেরে ক্রোয়েশিয়া।
ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারের শেষের দিকে সুচিচের পাস থেকে শট নিয়েছিলেন মার্টিন বাতুরিনা। তবে সেটি আটকে যায়। তার আগে একবার প্রতিহত হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর শট। আক্রমণ প্রতিআক্রমণের মধ্যে দিয়েই শেষ হয়েছিল ম্যাচের প্রথমার্ধ। গোলের দেখা না মিললেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ফের চাপ বাড়াতে শুরু করে ক্রোয়েশিয়া। ৪৯ মিনিটের মাথায় গোলের সুযোগ আসলেও অল্পের জন্য শট বাইরে চলে যায় নিকোলা ভ্লাসিচের। তারপর ৫৪ মিনিটের মাথায় পেরিসিচের শট থেকে এগিয়ে যায় দল। ১-০ ব্যবধানে এগিয়ে যায় লুকা মদ্রিচরা।
চার মিনিটের ব্যবধানে ফের আক্রমণে ওঠে পর্তুগাল। এবার দুরপাল্লার শট নিয়েছিলেন রাফায়েল লেয়াও। কিন্তু পোস্টে প্রতিহত হয়েছিল সেটি। তবে পঞ্চম কোয়ার্টারে পর্তুগিজদের আক্রমণে উঠে আসার সময় নিজেদের বক্সের মধ্যেই রেনাতো ভেইগাকে ফাউল করে বসেছিলেন নিকোলা। সেখান থেকেই আসে পেনাল্টি। গোল করে দলকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যদিও ৮১ মিনিটে তাঁকে মাঠ থেকে তুলে নিয়ে রুবেন নাভাসকে মাঠে নামিয়ে ছিলেন কোচ। তার আগেএকাধিকবার আক্রমণে উঠে এসেছিলেন কোভোসিচ। কোনও রকমে পরিস্থিতি সামাল দিচ্ছিলেন পর্তুগালের ডিফেন্ডাররা।
অবশেষে নির্ধারিত নব্বই মিনিটের পর অতিরিক্ত ৯৪ মিনিটের মাথায় জয়সূচক গোল তুলে নেয় পর্তুগাল। রাফায়েলের অ্যাসিস্ট থেকে হেডে গোল করে যান রামোস। যদিও তারপরেও আক্রমণ চালিয়ে গিয়েছিল ক্রোয়েশিয়া। কিন্তু ইয়োস্কোর গোল বাতিল হতেই যেন স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় ক্রোটদের।
আরও পড়ুন-
লক্ষ্য মূলপর্ব! এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে সহজ গ্রুপে ইস্টবেঙ্গল,
এক লাফে ধুলিসাৎ ২২ বছরের পুরনো রেকর্ড! অ্যাথলেটিক্সে ভারতের নতুন রানির উদয়
খাদের কিনারা থেকে ফিনিক্স পাখির মতো উত্থান বিশ্বকাপে শেষ মুহূর্তের অবিশ্বাস্য ম্যাজিক!


