সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত সিজনে অনবদ্য ফুটবল খেলেছিল এফসি গোয়া (FC Goa)। কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবকে পরাজিত করে নিজেদের শহরেই সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল মানোলো মার্কেজের ছেলেরা। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময় পর্যন্ত ম্যাচে অমীমাংসিত ফলাফল থাকলেও শেষ পর্যন্ত সাডেন ডেথে বাজিমাত করেছিল গোয়া শিবির। সাহিল টাভোরার গোলে শেষ পর্যন্ত সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট টানা দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়েছিল দেশের এই প্রথম সারির ফুটবল ক্লাব।
এক কথায় যা বিরাট চমক। দলের এমন অভূতপূর্ব পারফরম্যান্স সহজেই মন জয় করেছিল সকলের। পরবর্তীতে প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে দাপটের সাথে ফুটবল খেললেও আসেনি সাফল্য। সময়ের সাথে সাথেই একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট নষ্ট করেছিল আকাশ সাঙ্গওয়ানরা। যারফলে ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে শেষ করেছিল এফসি গোয়া। তবে সুপার কাপ জয়ের সুবাদে নয়া সিজনে ও আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করতে চলেছে এই ফুটবল দল। আগামী ১২ই আগস্ট এফকে আরকাদাগের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে এই ভারতীয় ফুটবল ক্লাব।
Also Read | ওডিশার সঙ্গে চুক্তি বাতিল, দুই সিজনের জন্য সেলাঙ্গরেই থাকছেন বুমোস
Also Read | আয়ারল্যান্ডে হারের পর দলে বদলের ইঙ্গিত, অভিষেক হবে বৈভবের?
তাঁর আগে নিজেদের ঘর গোছাতে বদ্ধপরিকর ম্যানেজমেন্ট। তবে গত কয়েক সপ্তাহে দেজান ড্রাজিচ থেকে শুরু করে একের পর এক ফুটবলারদের দল ছাড়ার কথা উঠে আসতে শুরু করেছিল ব্যাপকভাবে। তবে এসবের মাঝেই এবার সামনে আসলো নয়া তথ্য। জানা গিয়েছে, দ্বিতীয় ডিভিশন লিগের ক্লাব তথা শিলং লাজং এফসি থেকে এই ভারতীয় ডিফেন্ডারকে দলে টানতে আগ্ৰহ প্রকাশ করেছে আইএসএলের এই শক্তিশালী ক্লাব। তিনি রুদ্র মোলা। শেষ মরসুমে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ থেকে শুরু করে লিগে একাধিক ম্যাচ খেলেছিলেন বছর ছাব্বিশের এই ডিফেন্ডার।
গোল করানোর ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কর্নাটকের এই ফুটবলারের। গত মে মাসেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়েছে এই ক্লাবের। তারপর থেকেই এই ফুটবলারকে নিয়ে নাকি আগ্ৰহ প্রকাশ করেছে ইস্টবেঙ্গল থেকে শুরু করে গোয়ার মতো দল। মনে করা হচ্ছে তাঁকে নেওয়ার ক্ষেত্রে এখন অনেকটাই এগিয়ে গোয়া।
Also Read | বিশ্বকাপের মাঝেই গাকপোর জীবনে শোকের ছায়া, গর্ভেই মারা গেল পুত্রসন্তান
Also Read | হ্যারি কেনের নতুন ইতিহাস, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ইংল্যান্ড



