শিলিগুড়ি কলেজে ফের উত্তেজনা, এবিভিপি-এসএফআইর সংঘর্ষে সরগরম ক্যাম্পাস

শিলিগুড়ি কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশনকে কেন্দ্র করে এবিভিপি ও এসএফআইর মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। উভয় ছাত্র সংগঠনই একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে।

siliguri-college-abvp-sfi-clash-allegations

পারমিতা রায়, শিলিগুড়ি: ফের উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি (Siliguri) কলেজ চত্বর। সোমবার কলেজে এবিভিপি (ABVP) এবং এসএফআই (SFI) সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় উভয় ছাত্র সংগঠনই একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছে।

এসএফআইর অভিযোগ, কলেজে ছাত্র-ছাত্রীদের ফিজিক্যাল ভেরিফিকেশন প্রক্রিয়ায় সাহায্য করার সময় এবিভিপি কর্মীরা বাধা দেয়। এর প্রতিবাদ করতেই তাদের ওপর হামলা চালানো হয়। অভিযোগ, এক ছাত্রকে হেলমেট দিয়ে মারধর করা হয় এবং আরও কয়েকজনকে শারীরিকভাবে হেনস্তা করা হয়।

   

Also Read | ‘সময় এসেছে সবক শেখানোর’, হুমায়ুনকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, দায়ের ২ FIR

Also Read | বেআইনি নির্মাণের বিরুদ্ধে ফের রণমূর্তিতে পুর কমিশনার বিক্রম রাই, কড়া বার্তা- ‘নিয়ম ভাঙলেই ব্যবস্থা’

আহত ছাত্র অনেকেত দে বলেন, “আমরা নতুন ছাত্র-ছাত্রীদের ফিজিক্যাল ভেরিফিকেশনে সাহায্য করছিলাম। সেই সময় এবিভিপি কর্মীরা আমাদের সঙ্গে দাদাগিরি শুরু করে। আমরা প্রতিবাদ করলে আমাকে হেলমেট দিয়ে মারা হয়। অন্যদেরও মারধর করা হয়েছে। পরে অভিযোগ জানাতে অধ্যক্ষের কাছে গেলে তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি।”

এসএফআইর দাবি, দীর্ঘদিন ধরেই কলেজে তাদের কর্মীদের উপর চাপ সৃষ্টি ও হেনস্তা করা হচ্ছে।

অন্যদিকে, এসএফআইর সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি। সংগঠনের দাবি, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এবিভিপির বক্তব্য, এসএফআইর কয়েকজন সদস্য নেশাগ্রস্ত অবস্থায় আহত হয়ে সেই ঘটনার দায় সংগঠনের ওপর চাপানোর চেষ্টা করছেন।

ঘটনার জেরে কিছু সময়ের জন্য কলেজ চত্বরে উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনাটি ঘিরে কলেজে ফের রাজনৈতিক অস্থিরতার আবহ তৈরি হয়েছে।

এখনও পর্যন্ত এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষ বা পুলিশের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

Also Read | ফ্লাইওভারের নীচে উচ্ছেদের নোটিশ! শিয়ালদায় চলবে বুলডোজার?

Also Read | পার্ক স্ট্রিটে বড়সড় পুলকার দুর্ঘটনা! এসএসকেএমে ভর্তি ২ স্কুল পড়ুয়া