তৃণমূলের গড়ে বড় ধাক্কা, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এখন বিজেপির

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নিয়ন্ত্রণ হাতছাড়া হল তৃণমূল কংগ্রেসের। দীর্ঘদিন ধরে তৃণমূলের দখলে থাকা জেলা পরিষদে এবার ক্ষমতার পরিবর্তন ঘটেছে। শুক্রবার অনুষ্ঠিত সাধারণ সভায় নতুন…

West Bengal election results BJP crosses majority

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নিয়ন্ত্রণ হাতছাড়া হল তৃণমূল কংগ্রেসের। দীর্ঘদিন ধরে তৃণমূলের দখলে থাকা জেলা পরিষদে এবার ক্ষমতার পরিবর্তন ঘটেছে। শুক্রবার অনুষ্ঠিত সাধারণ সভায় নতুন সভাধিপতি ও সহ-সভাধিপতি নির্বাচনকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন দেখা যায়। তৃণমূলের অনুপস্থিতিতেই সভা সম্পন্ন হয় এবং বিজেপি (BJP)  জেলা পরিষদের নেতৃত্ব নিজেদের দখলে আনে।

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে মোট আসন সংখ্যা ৭০। নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের দখলে ছিল ৫৬টি আসন এবং বিজেপির হাতে ছিল ১৪টি আসন। তবে পরবর্তী সময়ে দুই জেলা পরিষদ সদস্যের মৃত্যু হওয়ায় কার্যকর সদস্য সংখ্যা কমে দাঁড়ায় ৬৮-এ। এরই মধ্যে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর জেলা পরিষদের তৎকালীন সভাধিপতি উত্তম বারিক এবং সহ-সভাধিপতি সুহাসিনী কর তাঁদের পদ থেকে ইস্তফা দেন। এরপর থেকেই নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়।

   

শুক্রবার(BJP)  জেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় তৃণমূল কংগ্রেসের কোনও সদস্য উপস্থিত ছিলেন না। ফলে উপস্থিত সদস্যদের নিয়েই সভার কার্যক্রম এগিয়ে যায়। মোট ৬৪ জন সদস্যের উপস্থিতিতে নতুন সভাধিপতি ও সহ-সভাধিপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। তৃণমূলের অনুপস্থিতির সুযোগে বিজেপি নেতৃত্ব জেলা পরিষদের গুরুত্বপূর্ণ দুই পদে নিজেদের প্রতিনিধিদের নির্বাচিত করতে সক্ষম হয়।

এই ঘটনাকে পূর্ব মেদিনীপুরের (BJP)  রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কারণ, দীর্ঘদিন ধরেই এই জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। সেই জেলার জেলা পরিষদের নিয়ন্ত্রণ হারানো নিঃসন্দেহে তৃণমূলের জন্য বড় রাজনৈতিক ধাক্কা বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, বিজেপি এই ঘটনাকে তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির প্রতিফলন হিসেবে তুলে ধরছে।