পলাশবাড়ীতে রাম মূর্তি নিয়ে তৈরী উত্তেজনাকে ‘প্রান্তিক’ বলে বিতর্কে প্রধানমন্ত্রীর হিন্দু সহকারী

ঢাকা: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগের (Bijon Kanti)মধ্যে প্রধানমন্ত্রীর সংখ্যালঘু বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার একটি বিতর্কিত বক্তব্য দিয়েছেন। পলাশবাড়িতে রামের মূর্তি…

bijon-kanti-sarkar-ram-idol-controversy

ঢাকা: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগের (Bijon Kanti)মধ্যে প্রধানমন্ত্রীর সংখ্যালঘু বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার একটি বিতর্কিত বক্তব্য দিয়েছেন। পলাশবাড়িতে রামের মূর্তি নির্মান নিয়ে সাম্প্রতিক ঘটনাকে ‘স্থানীয় উস্কানির ফল’ বলে উল্লেখ করেছেন তিনি। তিনি তার মন্তব্যে বলেছেন, এটি দেশের ‘অ্যাপেক্স এরিয়া’ নয়, বরং ‘টার্মিনাল এরিয়া’ মাত্র।বিজন কান্তি সরকার বলেন, “পলাশবাড়ি দেশের শুধুমাত্র একটি প্রান্তিক এলাকা।

এটি কোনো শীর্ষস্থানীয় এলাকা নয়। আমি মনে করি, সেখানে যে ঘটনা ঘটেছে তা স্থানীয় উস্কানির ফলে সৃষ্ট সাময়িক বিস্ফোরণ। যাঁরা আসল ঘটনা জানেন না, তাঁরাই শুধু আবেগ প্রকাশ করছেন। যাঁরা প্রতিবাদ করেছেন এবং অনেক অপ্রীতিকর মন্তব্য করেছেন, তা ঠিক হয়নি।”তিনি আরও জানান, স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনা ও পরামর্শের মাধ্যমে বিষয়টি সমাধান হয়ে যাবে এবং কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

   

আরও দেখুনঃ বাংলাদেশে হিন্দু বিরোধিতার আবহেই প্রকাশ্যে আল-কায়দা-ISIS পতাকা নিয়ে মিছিল

পলাশবাড়ির ঘটনায় সংখ্যালঘু হিন্দু পরিবারগুলোর উপর হামলা, মন্দির ভাঙচুর এবং সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অনেকেই আতঙ্কে দিন কাটাচ্ছেন। কয়েকটি পরিবার ইতিমধ্যে এলাকা ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছেন। বিজন কান্তি সরকারের বক্তব্য প্রকাশের পর সংখ্যালঘু অধিকার সংগঠনগুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তাঁরা বলছেন, ঘটনাকে ‘প্রান্তিক’ বলে উড়িয়ে দেওয়া আসলে সমস্যাকে অস্বীকার করার শামিল। তারা আরও বলেছেন যে দেশে সবচেয়ে বড় রামের মূর্তি তৈরী করছিল হিন্দুরা, কিন্তু ইসলামপন্থীরা তাদের ভাবাবেগে আঘাত করেছে।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এক নেতা বলেন, “দেশের যেকোনো প্রান্তে সংখ্যালঘুর উপর হামলা হলে তা পুরো দেশের জন্য লজ্জার। একে ‘স্থানীয় উস্কানি’ বলে ছোট করে দেখা যায় না।”অন্যদিকে, সরকারি দলের অনেকে বিজন কান্তির বক্তব্যকে বাস্তবসম্মত বলে সমর্থন করেছেন। তাঁরা মনে করেন, কিছু মহল ঘটনাকে বড় করে দেখিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। বিশেষ করে রাজনৈতিক পরিবর্তনের সময় বা কোনো অস্থিরতার মধ্যে হামলার ঘটনা বেড়ে যায়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও এ বিষয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে।