তারাতলায় ভেঙে পড়ল নির্মীয়মাণ গোডাউনের ছাদ! চলছে উদ্ধারকাজ

কলকাতা: তারাতলায় বুধবার দুপুরে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। (Taratala)নির্মীয়মাণ একটি গোডাউনের ছাদ হঠাৎ ভেঙে পড়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শেডের নিচে অনেক শ্রমিক আটকে পড়েছেন…

taratala-warehouse-roof-collapse

কলকাতা: তারাতলায় বুধবার দুপুরে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। (Taratala)নির্মীয়মাণ একটি গোডাউনের ছাদ হঠাৎ ভেঙে পড়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শেডের নিচে অনেক শ্রমিক আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, দমকল ও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। একের পর এক অ্যাম্বুল্যান্স ঢুকছে এলাকায়। ইতিমধ্যে বেশ কয়েকজন আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তারাতলা এলাকায় বুধবার দুপুরে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। তারাতলা ব্রিজ সংলগ্ন একটি নির্মীয়মাণ গোডাউনের ছাদ আচমকাই ভেঙে পড়ে, যার ফলে বহু শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যেই গোটা এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়। ঘটনাস্থল থেকে ভেসে আসতে থাকে আহত ও আটকে পড়া শ্রমিকদের আর্তনাদ। বাইরে দাঁড়িয়ে থাকা সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা নাম ধরে ধরে ভিতরে আটকে থাকা শ্রমিকদের ডাকার চেষ্টা করেন। কেউ কেউ সাড়া দিলেও অনেকের কোনও খোঁজ এখনও পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।

   

আরও দেখুনঃ পালানো হল না! অভিষেকের বিদেশ যাওয়ায় জল ঢালল হাইকোর্ট

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, দুর্ঘটনাটি ঘটার সময় গোডাউনের একতলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। তিনতলা বিশিষ্ট এই ভবনের উপরের দুই তলার ঢালাই আগেই সম্পন্ন হয়েছিল। বুধবার শ্রমিকরা একতলার ছাদ ঢালাইয়ের কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় আচমকাই গোটা কাঠামোর একটি বড় অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে ধুলোয় ঢেকে যায় গোটা এলাকা। শ্রমিকদের অনেকেই সরে যাওয়ার সুযোগ পাননি এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ, দমকল বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়। একের পর এক অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে ঢুকতে দেখা যায়। ইতিমধ্যে বেশ কয়েকজন আহত শ্রমিককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কতজন শ্রমিক ভিতরে আটকে রয়েছেন, সেই বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট কোনও সংখ্যা জানানো হয়নি।