সায়ন সেনগুপ্ত, কলকাতা: বহু প্রত্যাশা নিয়ে এবারের বিশ্বকাপ (FIFA World Cup) শুরু করেছে ব্রাজিল। গত কয়েক বিশ্বকাপের হতাশা ভুলে বিশ্ব ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচ তথা কার্লো আনচেলত্তির হাতে দায়িত্ব দিয়েছে ব্রাজিলিয়ান ফেডারেশন। তার পরিকল্পনা অনুযায়ী এবার নিজেদের তৈরি করেছেন ফুটবলাররা। একটা সময় ফুটবলারদের স্কোয়াডে নেইমার জুনিয়রের থাকা নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তাঁকে বিশ্বকাপ অভিযানে শামিল করেন কোচ। তবে শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচেই ধাক্কা খেতে হয়েছে শক্তিশালী মরোক্কোর কাছে।
Also Read | বিতর্কের অবসান ঘটিয়ে এই ভারতীয় ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়াল পাঞ্জাব
আশরাফ হাকিমি থেকে শুরু করে ব্রাহিম দিয়াজের মতো ফুটবলারদের দাপটে কার্যত দিশেহারা হয়ে পড়েছিল ব্রাজিল দল। তবুও শেষ পর্যন্ত ভিনিসিউস জুনিয়রের অনবদ্য গোলে হার বাঁচায় পাঁচবারের বিশ্বজয়ীরা। এই শনিবার ভোর ছটায় গ্ৰুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামবে সেলেসাওরা। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে হাইতি ফুটবল দল। এক্ষেত্রে হয়তো বদল আসতে পারে দলের একাদশে। প্রথম ম্যাচের মতো এই ম্যাচে ও থাকতে পারেন গোলরক্ষক হিসেবে অ্যালিসন বেকার। রক্ষণভাগে থাকতে পারেন মারকুইনস, গ্যাব্রিয়েল এবং ডগলাস সান্তোস। রাইট ব্যাক হিসেবে থাকতে পারেন ডানিলো।
Also Read | কেভিন সিভিলেকে ঘিরে লড়াই! ইস্টবেঙ্গল ছাড়ার পথে এই আর্জেন্টাইন ডিফেন্ডার
মাঝমাঠের দখল নেওয়ার জন্য হয়তো প্রথম থেকেই ফাবিনহোকে খেলানোর কথা ভাবতে পারেন কোচ। তাঁর সঙ্গে থাকতে পারেন ব্রুনো এবং লুকাস পাকেতা। প্রয়োজন অনুযায়ী হয়তো কুনহা থেকে শুরু করে এন্ড্রিকের মতো ফুটবলারদের সুপার সাবে নামানোর কথা ভাবতে পারেন কোচ। তবে প্রতিপক্ষ অনেকটা দুর্বল হলেও লড়াই যে সহজ হচ্ছে না সেটা বলাই চলে।



