সায়ন সেনগুপ্ত, কলকাতা: প্যানাজিওটিস ডিলমপেরিসের উপর ভরসা রেখেই গত কয়েক সিজন ধরে দল সাজাচ্ছে পাঞ্জাব এফসি (Punjab FC)। যেখানে ভারতীয় প্রতিভাদের পাশাপাশি বিদেশি ফুটবলার নির্বাচনেও ছিল চমক। গতবার ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ থেকেই সাফল্য পেতে মরিয়া ছিল সকলে। যদিও সেক্ষেত্রে খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি। নিজেদের ভুল ত্রুটি শুধরে খুব শীঘ্রই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল আইএসএলের এই দলটি। সেই সময় সুপার কাপ ও আইএসএলের কথা মাথায় রেখেই দল সাজিয়ে ছিল ম্যানেজমেন্ট।
Also Read | কেভিন সিভিলেকে ঘিরে লড়াই! ইস্টবেঙ্গল ছাড়ার পথে এই আর্জেন্টাইন ডিফেন্ডার
দেশের প্রথম ডিভিশন লিগে শুরুটা খুব একটা ভালো না হলে ও ধীরে ধীরে ছন্দে ফিরেছিল দল। যদিও বজায় থাকেনি সেই ধারাবাহিকতা। একের পর এক ম্যাচে এগিয়ে থেকেও পয়েন্ট নষ্ট করেছিল পাঞ্জাব। যার প্রভাব এসেছিল পয়েন্ট টেবিলে। শেষ পর্যন্ত ১৩ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে শেষ করেছিল পাঞ্জাব। তবে নতুন মরসুমের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই ঘর গোছাতে মরিয়া হয়ে ওঠে পাঞ্জাব। এক্ষেত্রে ভারতীয় ফুটবলারদের দিকেই প্রথমে নজর দেয় ম্যানেজমেন্ট। এক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসে খাইমিন লুংডিমের নাম।
Also Read | টি-টোয়েন্ট বিশ্বকাপ থেকে বিদায় ভারতীয় স্পিনারের, নতুন বাজি ‘আনকোরা’ প্রেমা
বিগত কয়েক সপ্তাহ ধরেই দল বদলের বাজারে বারংবার উঠে আসতে শুরু করেছিল এই খেলোয়াড়ের নাম। চলতি বছরের মে মাসেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হচ্ছিল পাঞ্জাবের। শোনা যাচ্ছিল সেই সুযোগ কাজে লাগিয়েই তাকে হয়তো দলে টানতে পারে আইএসএল জয়ী ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। কিন্তু না, শেষ পর্যন্ত দীর্ঘমেয়াদীর চুক্তির ভিত্তিতে তাঁকে ধরে রাখার সিদ্ধান্ত নিল পাঞ্জাব। যারফলে আগামী ২০২৯ সাল পর্যন্ত এই দলের জার্সিতেই খেলতে চলেছেন এই ফুটবলার।



