তৃণমূল ভাঙনের মাঝেই উদ্ধবের শিবসেনা ভেঙে NDA সমর্থনে ৬ সাংসদ! NDA র শক্তি বেড়ে ৩১৮

নয়াদিল্লি: তৃণমূলের ভাঙনের খবর সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রে। (Shiv Sena)২০ জন বাছা বাছা সাংসদ যোগ দিয়েছে এনসিপিআই নামে NDA সমর্থিত দলে। এই আবহেই কেন্দ্রীয় রাজনীতিতে…

shiv-sena-ubt-split-six-mps-join-eknath-shinde-nda-strengthens

নয়াদিল্লি: তৃণমূলের ভাঙনের খবর সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রে। (Shiv Sena)২০ জন বাছা বাছা সাংসদ যোগ দিয়েছে এনসিপিআই নামে NDA সমর্থিত দলে। এই আবহেই কেন্দ্রীয় রাজনীতিতে ফের মোড় ঘোরানো চমক। উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি) থেকে ৬ জন সাংসদ আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন হয়ে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনায় যোগ দিয়েছেন। যোগদান প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলে জানা গেছে এবং লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে সমর্থনপত্র জমা দেওয়া হয়েছে। এই ঘটনায় উদ্ধব ঠাকরের দল আরও দুর্বল হয়ে পড়ল, অন্যদিকে এনডিএ জোটের সংখ্যাগরিষ্ঠতা আরও মজবুত হল।

সূত্রের খবর অনুযায়ী ৬ জন সাংসদ আলাদা গ্রুপ গঠন করে স্পিকারের কাছে চিঠি জমা দিয়েছেন। চিঠিতে তারা জানিয়েছেন যে, তারা উদ্ধব ঠাকরের নেতৃত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে শিন্ডে গোষ্ঠীর সঙ্গে মিলিত হয়েছেন। এই ৬ জনের যোগদানের ফলে এনডিএ-র লোকসভায় শক্তি বেড়ে দাঁড়িয়েছে ৩১৮। আগে ২৯২ জনের সঙ্গে তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদ যোগ হয়েছিল, এবার এই ৬ জন যোগ দেওয়ায় সংখ্যাটা আরও বেড়েছে।

   

আরও দেখুনঃদীর্ঘ দুই দশকের সন্ত্রাস ভুলে কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ মাও নেতা পুষ্পার

এই মার্জারকে অনেকে ‘উদ্ধব ঠাকরের জন্য আরেকটি বড় আঘাত’ বলে বর্ণনা করছেন। কয়েক মাস আগে তৃণমূল কংগ্রেস থেকেও ২০ জন সাংসদ বিজেপি-র দিকে ঝুঁকেছিলেন। এবার শিবসেনায়ও একই ছবি দেখা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, উদ্ধব ঠাকরের দলের অভ্যন্তরীণ অসন্তোষ এবং সাংগঠনিক দুর্বলতা এই বিচ্ছিন্নতার পেছনে বড় কারণ।একনাথ শিন্ডে শিবসেনার এই নতুন সাফল্যকে স্বাগত জানিয়েছেন।

তিনি বলেছেন, “আসল শিবসেনা এক হয়ে এগিয়ে চলছে। যারা বালাসাহেব ঠাকরের আদর্শে বিশ্বাসী, তারা আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন।” অন্যদিকে উদ্ধব ঠাকরের শিবির থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, তবে দলের একাধিক নেতা গভীর হতাশা প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, “এটা দলের ঐক্যের জন্য ক্ষতিকর। কিন্তু আমরা লড়াই চালিয়ে যাব।”