হঠাৎ হাইকোর্টে মমতা, সঙ্গে কুণাল ও দোলা সেন

ফের একবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) হাজির হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার দুপুরে কোনও পূর্ব ঘোষণা ছাড়াই কুণাল ঘোষ ও দোলা…

Bhabanipur Election Results 2026 Third Round

ফের একবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) হাজির হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার দুপুরে কোনও পূর্ব ঘোষণা ছাড়াই কুণাল ঘোষ ও দোলা সেনকে সঙ্গে নিয়ে আদালত চত্বরে পৌঁছে যান তিনি। হঠাৎ তাঁর এই উপস্থিতি ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। গাড়ি থেকে নেমেই সরাসরি ভিতরে প্রবেশ করেন তিনি এবং সংবাদমাধ্যমের কোনও প্রশ্নের জবাব না দিয়েই এগিয়ে যান আদালতের ভেতরে।

সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের ভবানীপুর কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করতেই এদিন হাইকোর্টে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণায় একাধিক অনিয়ম ও কারচুপি হয়েছে। সেই কারণেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ভবানীপুর আসনে তিনি প্রায় ১৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন বলে দাবি করা হচ্ছে। এই ফলাফলকে মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় শিবির। তাদের মতে, ভোটগ্রহণ প্রক্রিয়া থেকে শুরু করে গণনা পর্যন্ত একাধিক অসঙ্গতি ছিল, যার ফলে প্রকৃত জনমতের প্রতিফলন ঘটেনি। সেই অভিযোগের ভিত্তিতেই এবার সরাসরি আইনি পথে হাঁটলেন তিনি।

   

আদালতে পৌঁছানোর সময় তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের দুই গুরুত্বপূর্ণ মুখ কুণাল ঘোষ ও দোলা সেন। তবে তাঁরা কেউই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেননি। পুরো ঘটনায় সম্পূর্ণ নীরবতা বজায় রাখেন মমতা নিজেও। আদালত চত্বরে তাঁর উপস্থিতি ঘিরে কিছুটা উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যায়।এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রেও তিনি পরাজিত হয়েছিলেন এবং সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছিলেন। সেই মামলার নিষ্পত্তি এখনও সম্পূর্ণ হয়নি। এবার ভবানীপুর কেন্দ্রের ফলাফল নিয়েও একই ধরনের আইনি লড়াই শুরু করলেন তিনি।