HomeKolkata City‘কল্যাণদা মানুষ করেছেন’, অ্যারোগেন্ট ইমেজ ঝেড়ে বিনয়ের বার্তা, নতুন সুর অভিষেকের

‘কল্যাণদা মানুষ করেছেন’, অ্যারোগেন্ট ইমেজ ঝেড়ে বিনয়ের বার্তা, নতুন সুর অভিষেকের

- Advertisement -spot_img

তৃণমূল কংগ্রেসের অন্দরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)  সম্পর্ক নিয়ে জল্পনা যখন তুঙ্গে, ঠিক তখনই একেবারে ভিন্ন সুরে ধরা দিলেন অভিষেক। মাত্র একদিন আগেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করেছিলেন দলের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, অভিষেকের ঔদ্ধত্য এবং রাজনৈতিক আচরণের কারণেই দলের ক্ষতি হয়েছে। এমনকি তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন সিদ্ধান্ত নিতে হবে “হয় আমি, নয় অভিষেক।”

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন ফেলে। কারণ, একসময় তিনিই ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)  অন্যতম আইনি রক্ষাকবচ। বিভিন্ন বিতর্কিত মামলায় অভিষেকের হয়ে আদালতে লড়াই করেছেন কল্যাণ। সেই সম্পর্কের সমীকরণ বদলে যাওয়ার ইঙ্গিত মিলেছিল সম্প্রতি, যখন তিনি অভিষেকের সঙ্গে যুক্ত একটি মামলার দায়িত্ব থেকেও সরে দাঁড়ান। এরপরই প্রকাশ্যে অভিষেকের বিরুদ্ধে ‘অ্যারোগেন্ট’ বা ঔদ্ধত্যের অভিযোগ তুলে সরব হন তিনি। কল্যাণের কথায়, “এত ঔদ্ধত্যের কী আছে! সময় থাকতে শিক্ষা পেল না। আমি তো ক্যামাক স্ট্রিটের কর্মী নই। আজকে বুঝতে হবে, ওর জন্য দলটার সর্বনাশ হয়েছে। এখনও যদি ওটা না বোঝে, তাহলে কিছু করার নেই।” তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা উসকে দেয় যে, তৃণমূলের অন্দরে কি তবে দ্বন্দ্ব আরও প্রকট হচ্ছে?

   

তবে সব জল্পনার মাঝেই সম্পূর্ণ ভিন্ন বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)  । বৃহস্পতিবার ডিজে মামলার তদন্তের সূত্রে তাঁর বাড়িতে নোটিস দিতে আসে সিআইডি। প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষার পর অভিষেক বাড়িতে পৌঁছন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানানোর পাশাপাশি উঠে আসে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গও। অনেকেই আশা করেছিলেন, কল্যাণের কড়া সমালোচনার জবাবে হয়তো পাল্টা আক্রমণ করবেন অভিষেক। কিন্তু বাস্তবে দেখা গেল সম্পূর্ণ উল্টো ছবি। অত্যন্ত সংযত এবং নম্র ভঙ্গিতে তিনি বলেন, “কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে কথা বলার। অধিকার রয়েছে চারটে কটু কথা বলার। ছোট থেকে মানুষ করেছেন, বড় হতে দেখেছেন।”

- Advertisement -spot_img
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img