বারাসত হাটখোলায় গোডাউনে মিলল সরকারি ত্রাণ ও সাইকেলের মজুত

Barasat Warehouse Raid Uncovers Government Relief Supplies and Bicycles
Barasat Warehouse Raid Uncovers Government Relief Supplies and Bicycles

উত্তর ২৪ পরগনার বারাসত (Barasat) পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের হাটখোলা এলাকায় একটি গোডাউনকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ওই গোডাউন থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী এবং সবুজ সাথী প্রকল্পের সাইকেল উদ্ধার হওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। লক্ষ লক্ষ টাকার সরকারি সামগ্রী সেখানে মজুত রাখা হয়েছে বলে অভিযোগ ওঠে।

স্থানীয় বাসিন্দাদের দাবি,(Barasat) দীর্ঘদিন ধরেই ওই গোডাউনে বিভিন্ন ধরনের সামগ্রী আনা-নেওয়া চলছিল। তবে ঠিক কী রাখা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য তাঁদের কাছে ছিল না। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকাবাসীর মধ্যে কৌতূহল ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। জানা যায়, গোডাউনে কয়েক হাজার ত্রিপল, বিপুল পরিমাণ চাল, কয়েকশো কম্বলের বস্তা এবং রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের কয়েক হাজার সাইকেল মজুত ছিল। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার বহু মানুষ গোডাউনের সামনে জড়ো হন। তাঁরা গোডাউনের তালা খুলে ভিতরে কী রয়েছে তা দেখানোর দাবি জানান। বিক্ষুব্ধ জনতা গোডাউনের সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে গোডাউনের কেয়ারটেকারের কাছে তালা খোলার দাবি জানানো হয়। তবে কেয়ারটেকার স্পষ্ট জানিয়ে দেন, পুরসভার অনুমতি ছাড়া তিনি কোনওভাবেই গোডাউনের তালা খুলতে পারবেন না।

   

কেয়ারটেকারের এই বক্তব্যে ক্ষোভ আরও বাড়ে। এরপর বিক্ষোভকারীদের একাংশ সরাসরি বারাসত পুরসভার চেয়ারম্যানের দফতরে পৌঁছে যান। সেখানে চেয়ারম্যানের ঘরের সামনে বিক্ষোভ দেখানো হয় এবং গোডাউনে মজুত সামগ্রীর বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দাবি করা হয়। পরিস্থিতি সামাল দিতে পরে পুরসভার চেয়ারম্যান নিজেই ঘটনাস্থলে উপস্থিত হন