ক্যানিংয়ে প্যান্ট খুলে ধর্ম পরীক্ষা বিজেপি নেতাদের! মারাত্মক অভিযোগ কল্যাণের

ক্যানিং: গতকাল বিজেপি নেতাদের হাতে শারীরিক হেনস্থার অভিযোগ করেছিলেন কল্যাণ বন্দোপাধ্যায় (Kalyan Banerjee)। সেই অভিযোগ নিয়ে বিজেপি নেতারা নাটক বলে কটাক্ষ করেছিলেন। আজ সোমবার ফের একবার বিস্ফোরক অভিযোগ ...

By Sudipta Biswas

Published:

Follow Us
kalyan-banerjee-canning-allegations-against-bjp

ক্যানিং: গতকাল বিজেপি নেতাদের হাতে শারীরিক হেনস্থার অভিযোগ করেছিলেন কল্যাণ বন্দোপাধ্যায় (Kalyan Banerjee)। সেই অভিযোগ নিয়ে বিজেপি নেতারা নাটক বলে কটাক্ষ করেছিলেন। আজ সোমবার ফের একবার বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। ক্যানিংয়ে প্যান্ট খুলে মুসলিম যুবকদের ধর্ম পরীক্ষা করা হচ্ছে এমনটাই অভিযোগ কল্যাণের। অভিযোগের তীর বিজেপি নেতাদের দিকে।

   

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এলাকায় একদল যুবকের উপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ কয়েকজন যুবক এলাকা ঘুরতে গেলে তাদেরকে ঘিরে ধরে কয়েকজন ব্যক্তি। তাদের পরনে ছিল গেরুয়া গামছা, মুখে ‘জয় শ্রীরাম’ স্লোগান। নাম জেনে মুসলিম সম্প্রদায়ের বলে জানার পরই শুরু হয় গালিগালাজ, ‘বাংলাদেশি’ ও ‘জিহাদি’ বলে চিহ্নিত করা এবং পরে বেধড়ক মারধর। সবচেয়ে বিতর্কিত অভিযোগ যুবকদের প্যান্ট খুলে ধর্ম যাচাই করার নির্দেশ দেওয়া হয়। এই অভিযোগ সামনে এনেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। তিনি তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে এই অভিযোগ করেছেন।

আরও দেখুনঃ পোড় খাওয়া অর্জুনের ভাগ্যে ছিঁড়তে পারে পরিবহনের শিকে! পেতে পারেন শ্রম দফতরের দায়িত্বও

ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের মৌলাখালি এলাকায়। অভিযোগকারী যুবকরা জানিয়েছেন, তারা কয়েকজন বন্ধু মিলে এলাকাটি দেখতে গিয়েছিলেন। হঠাৎ একদল লোক তাদের ঘিরে ধরে। প্রথমে নাম ও পরিচয় জিজ্ঞাসা করা হয়। মুসলিম বলে জানার পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুসারে, তাদেরকে অশ্লীল গালাগালি করা হয়, ধর্মীয় পরিচয় নিয়ে অপমান করা হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়। এক পর্যায়ে তাদের প্যান্ট খুলতে বলা হয় যাতে ‘ধর্ম নিশ্চিত’ করা যায়।

তৃণমূল নেতৃত্ব এবং কল্যাণ বন্দোপাধ্যায় একাধিকবার অভিযোগ করেছেন রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক উত্তেজনা বেড়েছে বলে অভিযোগ উঠছে। কেউ কেউ বলছেন, এটি বিজেপির প্রচারিত সংস্কৃতিরই প্রতিফলন। অন্যদিকে বিজেপি নেতারা এ ধরনের অভিযোগ অস্বীকার করে বলেছেন, বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যে ঘটনাকে বিকৃত করে প্রচার করছে।

ভিডিও নিউজ দেখুন

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google