মারধরের পর রাস্তায় লুটিয়ে পড়লেন রক্তাক্ত কল্যাণ, চাঞ্চল্য এলাকায়

চণ্ডিতলা থানার সামনে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে তীব্র (Attack on Kalyan Banerjee) বাগবিতণ্ডাকে কেন্দ্র করে রবিবার চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে ...

By Suparna Parui

Published:

Follow Us
kalyan-banerjee-ipac-controversy-vinesh-chandel-arrest-bengal-politics-2026

চণ্ডিতলা থানার সামনে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে তীব্র (Attack on Kalyan Banerjee) বাগবিতণ্ডাকে কেন্দ্র করে রবিবার চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে ঘটনাস্থলে আহত হন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, সংঘর্ষের সময় তিনি রক্তাক্ত হন এবং তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের (Attack on Kalyan Banerjee) একাধিক নেতা–কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে রবিবার চণ্ডিতলা থানায় স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল শাসকদলের। সেই কর্মসূচিকে কেন্দ্র করেই সকাল থেকেই থানার সামনে জমায়েত শুরু হয় তৃণমূল কর্মীদের। তবে স্মারকলিপি জমা দেওয়ার আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের দাবি, থানার সামনে অবস্থানরত তৃণমূল কর্মীদের উদ্দেশ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করে বিজেপি কর্মীরা। সেই স্লোগানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা এবং পরে ধাক্কাধাক্কি শুরু হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এলাকায় ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা।

   

অভিযোগ, সংঘর্ষের সময়ই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে অথবা ভিড়ের মধ্যে পড়ে যান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরপরই তিনি আহত হন এবং তাঁর শরীরে আঘাত লাগে বলে জানা যায়। তাঁকে দ্রুত সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখা হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। যদিও প্রথমে ভিড় ছত্রভঙ্গ করতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় যাতে পরিস্থিতি আরও অবনতি না ঘটে।

ভিডিও নিউজ দেখুন

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google