তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের (Abhishek Banerjee)বাড়িতে সাত সকালে CID অভিযান ঘিরে বাড়ছে জল্পনা। সূত্রের খবরে জানা গিয়েছে বিরোধী দলনেতা নির্বাচনের প্রস্তাবনায় সই জাল কান্ডেই অভিষেকের শান্তিনিকেতনে CID আধিকারিকরা গিয়েছেন। CID আধিকারিকরা বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়লেও প্রথমে কারুর সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে শান্তিনিকেতনের এক কর্মী বেরিয়ে এসে জানান অভিষেক এবং তার পরিবার বাড়িতে নেই। কোথায় আছেন তাও তার ধারণা নেই এমনটাই জানিয়েছেন সেই কর্মী। CID আধিকারিকরা একটি নোটিস দেওয়ার জন্য আজ শান্তিনিকেতনে গিয়েছিলেন বলেই জানা যাচ্ছে।

Sudipta Biswas
Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.


















