অবসরপ্রাপ্তদের বকেয়া ডিএ দেওয়া শুরু করল BJP সরকার! কর্মরতদের ভাগ্য নির্ধারণ সোমে

কলকাতা: বঙ্গে ক্ষমতা বদলের পরই রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা মেটাতে বড়সড় তৎপরতা দেখাল নতুন সরকার। নবান্ন সূত্রে খবর, শুক্রবার থেকেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ...

By Moumita Biswas

Published:

Follow Us
wb government giving da to the retired state government workers

কলকাতা: বঙ্গে ক্ষমতা বদলের পরই রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা মেটাতে বড়সড় তৎপরতা দেখাল নতুন সরকার। নবান্ন সূত্রে খবর, শুক্রবার থেকেই অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার কাজ শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে ২০০৮ সালের এপ্রিল মাস থেকে ২০১৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত পেনশনারদের যে টাকা ডিএ বাবদ পাওনা ছিল, তা ধাপে ধাপে মেটানো হচ্ছে। তবে বর্তমান বা কর্মরত কর্মচারীরা এই দফায় টাকা পাচ্ছেন না। তাঁদের বকেয়া কবে মিটবে, তা জানা যেতে পারে আগামী ১ জুন অর্থাৎ সোমবার। ওই দিনই রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন যৌথ সংগঠনের সঙ্গে নবান্নে একটি হাই-প্রোফাইল বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কর্মী সংগঠনগুলির আশা, বিগত সরকার যেভাবে তাঁদের প্রাপ্য আটকে রেখেছিল, নতুন সরকার এসে যেভাবে দ্রুত পদক্ষেপ করছে, তাতে সোমবারের বৈঠক থেকে অত্যন্ত ইতিবাচক কোনও ঘোষণা আসতে পারে। (wb government giving da to the retired state government workers)

এদিকে, ডিএ নিয়ে চলা মামলার জল গড়িয়েছে দেশের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্টে। আদালত আগেই বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল এবং গত বুধবারের শুনানিতে রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছিল যে মহার্ঘ ভাতা মেটানোর কাজ কতদূর এগোল। যেহেতু রাজ্যে সদ্য নতুন সরকার গঠিত হয়েছে, তাই আদালতের কাছে কিছুটা সময় চেয়ে নেয় পশ্চিমবঙ্গ সরকার। অন্যদিকে, বিভিন্ন কর্মচারী সংগঠনও দেশের শীর্ষ আদালতকে জানায় যে, মুখ্যমন্ত্রী স্বয়ং আগামী সোমবার সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসছেন, তাই এই মামলায় আরও কিছুটা সময় দেওয়া হোক। সব পক্ষের সওয়াল-জবাব শোনার পর সুপ্রিম কোর্ট মামলার শুনানি পিছিয়ে দিয়েছে। আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হবে। তবে তার আগেই রাজ্য সরকারকে ডিএ মেটানোর অগ্রগতির ওপর একটি ‘স্ট্যাটাস রিপোর্ট’ আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ কোর্ট।

   

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google