আন্তর্জাতিক স্তরেও পরিচিতি বাড়ছে দিলীপ ঘোষের, দাবি মন্ত্রীর

দীর্ঘদিন রাজ্য রাজনীতিতে সংগঠনের দায়িত্ব সামলানোর পর এবার প্রশাসনিক ভূমিকায় দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে(Dilip Ghosh) ।  শুক্রবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি (Dilip Ghosh) হয়ে একাধিক ...

By Suparna Parui

Published:

Follow Us
free-bus-travel-for-women-west-bengal-bjp-government

দীর্ঘদিন রাজ্য রাজনীতিতে সংগঠনের দায়িত্ব সামলানোর পর এবার প্রশাসনিক ভূমিকায় দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে(Dilip Ghosh) ।  শুক্রবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি (Dilip Ghosh) হয়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন দিলীপ ঘোষ। সেখানেই তিনি দাবি করেন, বিদেশ থেকে একাধিক বিনিয়োগকারী তাঁর সঙ্গে যোগাযোগ করছেন।

দিলীপ ঘোষ(Dilip Ghosh) জানান, মূলত পশ্চিমবঙ্গে বিনিয়োগের আগ্রহ দেখিয়ে দুবাই, লন্ডন, সিঙ্গাপুর-সহ একাধিক আন্তর্জাতিক শহর থেকে ফোন আসছে তাঁর কাছে। শুধু বিদেশ নয়, দেশের বিভিন্ন শিল্পনগরী থেকেও ব্যবসায়ী এবং শিল্পপতিরা যোগাযোগ করছেন বলে দাবি করেন তিনি। দিল্লি ও মুম্বই থেকেও অনেক শিল্পগোষ্ঠী বাংলায় কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন রাজ্যের এই মন্ত্রী।

   

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “আমার কাছে দুবাই, লন্ডন, সিঙ্গাপুর থেকে ফোন আসছে। দিল্লি, মুম্বই থেকেও অনেকে ফোন করছে। আমি তাঁদের বলেছি, আমরা সরকারটা একটু ঠিক করে নিই। আপনাদের কাজের জন্য অনুকূলতা তৈরি করি। যাতে এখানে এসে আর কোনও ধাক্কা খেতে না হয়, এমন প্রশাসনিক ব্যবস্থা তৈরি করি, তারপর আপনারা আসবেন।”

তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। দিলীপ ঘোষের দাবি, দীর্ঘদিন ধরে রাজ্যে শিল্প ও বিনিয়োগের পরিবেশ সঠিক ছিল না। তৃণমূল আমলে বহু বিনিয়োগকারী রাজ্য ছেড়ে (Dilip Ghosh) চলে গিয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি। তাঁর কথায়, প্রশাসনিক জটিলতা, রাজনৈতিক হস্তক্ষেপ এবং শিল্পবান্ধব পরিবেশের অভাবের কারণেই বহু শিল্পপতি পশ্চিমবঙ্গ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তবে নতুন সরকার সেই পরিস্থিতি বদলাতে চায় বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

দিলীপ ঘোষ আরও বলেন, (Dilip Ghosh) পশ্চিমবঙ্গে বিপুল সম্ভাবনা রয়েছে। কৃষি, প্রাণিসম্পদ, খাদ্য প্রক্রিয়াকরণ, ক্ষুদ্র শিল্প থেকে শুরু করে পর্যটন— একাধিক ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ রয়েছে। সঠিক পরিকল্পনা এবং স্বচ্ছ প্রশাসন থাকলে রাজ্যে নতুন শিল্প গড়ে তোলা সম্ভব বলেও তাঁর দাবি। তিনি জানান, সরকারের মূল লক্ষ্য হবে কর্মসংস্থান বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা।

 

ভিডিও নিউজ দেখুন

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google