‘রগড়ানি’ পোস্টের জেরে এফআইআর, গ্রেফতারি এবার এড়াতে হাইকোর্টে পরমব্রত!

কলকাতা: রাজ্যে পালা বদল হতেই পাঁচ বছর আগের ‘অতীত’ এবার তাড়া করল টলিউডকে। একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের দিন সোশাল মিডিয়ায় ভোট-পরবর্তী হিংসায় উসকানি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া ...

By Moumita Biswas

Published:

Follow Us

কলকাতা: রাজ্যে পালা বদল হতেই পাঁচ বছর আগের ‘অতীত’ এবার তাড়া করল টলিউডকে। একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের দিন সোশাল মিডিয়ায় ভোট-পরবর্তী হিংসায় উসকানি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া এফআইআর খারিজ করতে এবার সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। গড়িয়াহাট থানায় দায়ের হওয়া ওই ফৌজদারি মামলা থেকে রেহাই পেতেই তড়িঘড়ি উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। আগামী ২৯ মে, শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই হাই-প্রোফাইল মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। (Parambrata moves Calcutta High Court over Ragorani Dibas post)

কী ছিল সেই ‘রগড়ানি দিবস’ বিতর্ক?

ঘটনার সূত্রপাত ২০২১ সালের ২ মে, বিধানসভা ভোটের ফলপ্রকাশের দিন। নির্বাচনী প্রচারের সময় টলিউড শিল্পীদের একাংশকে নিশানা করে তৎকালীন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ‘রগড়ে দেব’ মন্তব্য ঘিরে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। ২ মে বিকেলে তৃণমূল কংগ্রেস ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলতেই দিলীপ ঘোষকে খোঁচা দিয়ে পরমব্রত তাঁর এক্স (তৎকালীন টুইটার) হ্যান্ডেলে লেখেন, ‘আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।’ পরমব্রতর এই পোস্টে আবার সায় দিয়ে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় লিখেছিলেন, ‘হাহাহা

   

আইনি প্যাঁচে অভিজিৎ সরকার হত্যাকাণ্ডের যোগ

গত ২১ মে গড়িয়াহাট থানায় পরমব্রত এবং স্বস্তিকা, দুজনের বিরুদ্ধেই এফআইআর দায়ের করেন আইনজীবী জয়দীপ সেন। অভিযোগকারীর দাবি, পরমব্রত যখন সোশাল মিডিয়ায় এই পোস্ট করছেন, তার ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই বেলেঘাটায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে খুন করা হয়। রাজ্যজুড়ে শুরু হয় খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ ও রাজনৈতিক হিংসার তান্ডব। আইনজীবীর অভিযোগ, দুই তারকার এই মন্তব্য তত্কালীন উত্তপ্ত পরিস্থিতিতে কার্যত জলপ্রপাতের মতো হিংসার আগুনে ঘৃতাহুতি দিয়েছিল।

বর্তমানে দেশে ‘ভারতীয় ন্যায় সংহিতা’ (BNS) চালু হলেও, ঘটনার সময়কাল ২০২১ সাল হওয়ায় পরমব্রতদের বিরুদ্ধে তত্কালীন ভারতীয় দণ্ডবিধির (IPC) ১০৭ ধারা (হিংসায় উসকানি দেওয়া)-সহ একাধিক জামিনঅযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। এতদিন এই বিষয়ে মুখে কুলুপ আঁটলেও, এবার গ্রেফতারি বা কড়া আইনি পদক্ষেপ এড়াতে আইনি রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দরজায় কড়া নাড়লেন অভিনেতা। এখন দেখার, ২৯ মে আদালত পরমব্রতকে স্বস্তি দেয় নাকি তাঁর অস্বস্তি আরও বাড়ে।

ভিডিও নিউজ দেখুন

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google