Saturday, May 23, 2026
Home Sports News ২৪ লক্ষ জরিমানা রুতুরাজকে, কিন্তু কেন?

২৪ লক্ষ জরিমানা রুতুরাজকে, কিন্তু কেন?

ruturaj-gaikwad-fined-24-lakh-csk-slow-over-rate-ipl-2026

Kolkata, May 22: আইপিএল ২০২৬ খুব একটা ভালো যায়নি চেন্নাইয়ের। খারাপ ফর্মের জেরে প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এর মধ্যেই অধিনায়ক সহ গোটা দলকে জরিমানা করল বিসিসিআই।

- Advertisement -

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের চলতি মরসুমে ৬৬তম ম্যাচে গুজরাত টাইটান্স-এর বিপক্ষে ধীর ওভার-রেট বজায় রাখায় চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড সহ সকল খেলোয়াড়কে জরিমানা করেছে বিসিআই।

   

আইপিএল আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী এই মরসুমের এটি দলের দ্বিতীয় অপরাধ হওয়ায় গায়কোয়াডকে ২৪ লক্ষ জরিমানা করা হয়েছে। ইমপ্যাক্ট প্লেয়ারসহ প্লেয়িং একাদশের বাকি সদস্যদের হয় ৬ লক্ষ অথবা তাদের নিজ নিজ ম্যাচ ফির ২৫ শতাংশ অর্থ জরিমানা করা হবে।

গতকাল (২১ মে) গুজরাতের বিরুদ্ধে রেস টু প্লে-অফে খেলতে নেমেছিল চেন্নাই। ম্যাচটি ৮৯ রানে জিতে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে শুভমন গিলের দল। এই ম্যাচে হারের সঙ্গে চেন্নাই টুর্নামেন্টে ১৪ ম্যাচে ১২ পয়েন্টে শেষ করে সিএসকে।

Follow on Google