পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবরাজ চক্রবর্তী

পুরনিয়োগ দুর্নীতি মামলায় বড় পদক্ষেপ। প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবরাজ চক্রবর্তীর গ্রেফতার ঘিরে রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
debraj-chakraborty-arrested-recruitment-corruption-case

কলকাতা: বিধাননগর পুরসভার কাউন্সিলর ও এমআইসি দেবরাজ চক্রবর্তীকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূল কংগ্রেসের যুব নেতা হিসেবে পরিচিত দেবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন বলে পরিচিত।   সল্টলেক-বিধাননগর এলাকার দাপুটে নেতা দেবরাজ রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক তথা সংগীতশিল্পী অদিতি মুন্সির স্বামী৷

গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই দেবরাজ চক্রবর্তীর কোনো খোঁজ মিলছিল না। রাজনৈতিক ও প্রশাসনিক মহলে গুঞ্জন ছড়িয়েছিল যে আইনি জটিলতা এড়াতে তিনি ইচ্ছাকৃতভাবে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। দীর্ঘদিন লুকিয়ে থাকার পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়েন এই যুব নেতা।

   

তৃণমূলের অন্দরে দেবরাজ চক্রবর্তী কেবল একজন কাউন্সিলর ছিলেন না। উত্তর ২৪ পরগনা জেলা এবং যুব তৃণমূলের রাজনীতিতে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডান হাত’ হিসেবে পরিচিত ছিলেন। দলের অভ্যন্তরীণ ক্ষমতার কাঠামোয় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

পুলিশ এখন দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। এই গ্রেফতারকে ঘিরে রাজ্য রাজনীতিতে উল্লেখযোগ্য আলোচনা শুরু হয়েছে।

আপডেট: আরও তথ্য পাওয়া গেলে জানানো হবে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google