বউবাজারের একাধিক বাড়িতে ফাটল, আতঙ্কে বাড়ি ছাড়লেন একাধিক

মেট্রোর কাজ চলাকালীন বউ বাজারের একাধিক বাড়িতে ফাটল দেখা দিল। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে বউবাজার চত্ত্বরে। শুধু তাই নয়, আতঙ্কে অনেকেই বাড়ি ছেড়ে রাস্তায় নেমে এসেছেন। বৃষ্টির মধ্যেই ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

মেট্রোর কাজ চলাকালীন বউ বাজারের একাধিক বাড়িতে ফাটল দেখা দিল। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে বউবাজার চত্ত্বরে। শুধু তাই নয়, আতঙ্কে অনেকেই বাড়ি ছেড়ে রাস্তায় নেমে এসেছেন। বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নীচে একাধিক বাসিন্দাকে রাত কাটাতে হয়েছে বলে অভিযোগ।

দুর্গা পিতুরি লেনে পরপর বাড়িতে ফাটল দেখা গিয়েছে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এক স্থানীয় বাসিন্দা জানান, ‘গত ২ ৩ দিন ধরে বাড়ির দেওয়াল, মেঝে কাঁপছিল। বুধবার সকাল থেকেই ক্রমশ বাড়তে থাকে ফাটল। এরপর সন্ধেবেলা থেকে এলাকাজুড়ে আচমকা ঝাঁকুনি শুরু হয়।’

   

পুলিশ সূত্রে খবর, প্রায় ৭৪ জন স্থানীয় বাসিন্দাকে হোটেলে সরানো হয়েছে। প্রশ্ন উঠছে, টানেল বোরিং মেশিন বের করার জন্যই কি এই ফাটল? নাকি বৃষ্টিতে আলগা হয়েই এই ফাটল তা খতিয়ে দেখছে মেট্রো কর্তৃপক্ষ।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google