কোটি টাকার উৎস খুঁজতে তৎপর ED, সাত সকালেই ‘সান গ্রুপ’-র ম্যানেজিং ডিরেক্টরের বাড়িতে হানা

কলকাতা: কলকাতায় আর্থিক প্রতারণা মামলায় ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। রবিবার ভোর থেকে শহরের একাধিক (ED Raid In Kolkata) জায়গায় একযোগে অভিযান চালায় তারা, যার জেরে ...

By Suparna Parui

Published:

Updated:

Follow Us
Central Agency to Take Legal Action After Alleged Snatching of Files at I-PAC

কলকাতা: কলকাতায় আর্থিক প্রতারণা মামলায় ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। রবিবার ভোর থেকে শহরের একাধিক (ED Raid In Kolkata) জায়গায় একযোগে অভিযান চালায় তারা, যার জেরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহলে। কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসের দুই ঠিকানায় যেমন হানা দেয় ইডি, তেমনই বেহালার এক ব্যবসায়ীর বাড়িতেও চলে তল্লাশি। একইসঙ্গে ‘সান গ্রুপ’-এর ম্যানেজিং ডিরেক্টর জয় কামদারের বাড়িতেও পৌঁছে যায় কেন্দ্রীয় এজেন্সির দল।

উল্লেখযোগ্য বিষয় হল, কয়েকদিন আগেই এই একই বাড়ি থেকে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার করেছিল ইডি। সেই ঘটনার পর থেকেই নজরে(ED Raid In Kolkata) ছিলেন জয় কামদার। তদন্তকারী সংস্থার পক্ষ থেকে তাঁকে দু’বার তলব করা হলেও, তিনি হাজিরা দেননি বলে জানা গিয়েছে। ফলে সন্দেহ আরও ঘনীভূত হয় এবং তদন্তের গতি বাড়াতে ফের অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় ইডি।

   

অন্যদিকে, কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতেও একযোগে তল্লাশি চালানো হয়। তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশের প্রাক্তন আধিকারিকের নাম জড়ানোয় ঘটনাটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। তদন্তকারীরা তাঁর বিভিন্ন আর্থিক লেনদেন, সম্পত্তির নথি এবং যোগাযোগের খতিয়ান খতিয়ে দেখছেন বলে সূত্রের দাবি। এছাড়াও, বেহালার এক ব্যবসায়ীর বাড়িতেও অভিযান চালানো হয়। যদিও ওই ব্যবসায়ীর পরিচয় এখনও প্রকাশ্যে আনেনি ইডি, তবে আর্থিক প্রতারণা চক্রের সঙ্গে তাঁর যোগ থাকতে পারে বলেই অনুমান করা হচ্ছে। একাধিক জায়গায় একসঙ্গে তল্লাশি চালানোর মাধ্যমে গোটা চক্রটিকে ধরার চেষ্টা করছে কেন্দ্রীয় সংস্থা।

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google