বাড়িতেই ব্যালট বক্স! পূর্ব মেদিনীপুরে শুরু হল ‘হোম ভোটিং’

কলকাতা: বয়স থাবা বসিয়েছে শরীরে, কিংবা শারীরিক প্রতিবন্ধকতা বাধা হয়ে দাঁড়িয়েছে বুথে যাওয়ার পথে। কিন্তু গণতন্ত্রের উৎসবে শামিল হতে তাঁদের উৎসাহে খামতি নেই। সেইসব বয়স্ক ও বিশেষভাবে সক্ষম ...

By Moumita Biswas

Published:

Follow Us
Home Voting India Election

কলকাতা: বয়স থাবা বসিয়েছে শরীরে, কিংবা শারীরিক প্রতিবন্ধকতা বাধা হয়ে দাঁড়িয়েছে বুথে যাওয়ার পথে। কিন্তু গণতন্ত্রের উৎসবে শামিল হতে তাঁদের উৎসাহে খামতি নেই। সেইসব বয়স্ক ও বিশেষভাবে সক্ষম ভোটারদের সুবিধার্থে এবার বাড়িতে গিয়ে ভোট নেওয়ার প্রক্রিয়া শুরু করল নির্বাচন কমিশন। শুক্রবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হলো এই ‘হোম ভোটিং’৷

মহিষাদলে বিশেষ তৎপরতা

এদিন সকালে মহিষাদল বিধানসভা এলাকার বিভিন্ন বুথে বুথে গিয়ে ভোট গ্রহণ কর্মীরা তাঁদের কাজ শুরু করেন। মূলত ৮০ ঊর্ধ্ব প্রবীণ এবং বিশেষভাবে সক্ষম ভোটাররা, যাঁরা আগেই এই পরিষেবার জন্য আবেদন জানিয়েছিলেন, তাঁদের বাড়িতেই পৌঁছে যাচ্ছে কমিশনের বিশেষ টিম। সঙ্গে থাকছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, যাতে গোপনীয়তা এবং নিরাপত্তা বজায় থাকে।

   

খুশি ভোটাররা Home Voting India Election

মহিষাদলের এক প্রবীণ ভোটারের কথায়, “বুথে গিয়ে লাইনে দাঁড়ানো এখন অসম্ভব। কমিশন বাড়িতে এসে ভোট নিয়ে যাওয়ায় আমরা খুব নিশ্চিন্ত।” শুধু ভোটাররাই নন, তাঁদের পরিজনরাও নির্বাচন কমিশনের এই মানবিক ও আধুনিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন।

নিরাপত্তার চাদরে জেলা

জেলা প্রশাসন সূত্রে খবর, সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি ভোট গ্রহণের ভিডিওগ্রাফি করা হচ্ছে। প্রার্থীর প্রতিনিধিরাও এই প্রক্রিয়ার সময় উপস্থিত থাকতে পারছেন। পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি মহকুমায় ধাপে ধাপে এই প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে কমিশনের এই ব্যবস্থা জেলার নির্বাচনী আমেজে এক নতুন মাত্রা যোগ করল।

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google