কল্যাণী: ভোট আবহে নদীয়ার রাজনীতিতে বড়সড় চাঞ্চল্য। হরিণঘাটা পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজীব কুমার দালালকে গ্রেফতার করল কল্যাণী থানার পুলিশ। ধৃত রাজীব কুমার দালাল হরিণঘাটা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান হিসেবে দীর্ঘকাল দায়িত্ব সামলেছেন।
ঘটনার প্রেক্ষাপট Rajib Kumar Dalal Arrest
ঠিক কী কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে ভোটের মুখে দলের একজন বিদায়ী চেয়ারম্যান তথা বর্তমান কাউন্সিলরের গ্রেফতারিতে হরিণঘাটা জুড়ে তীব্র রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। রাজীব কুমার জানান কোনও রকম ওয়ারেন্ট ছাড়াই বাড়িতে ঢুকে তল্লাশি শুরু করে পুলিশ৷ ঠাকুর ঘরেও ঢুকে পড়ে তারা৷ কেন সার্চ, সেই প্রশ্নের জবাবও দেয়নি৷
Read More: কোচবিহারে অস্বস্তি? রবীন্দ্রনাথ ঘোষকে ডেকে ঐক্যের বার্তা মমতার
রাজীব কুমার দালালের মতো প্রভাবশালী নেতার গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই ১৭ নম্বর ওয়ার্ড সহ গোটা হরিণঘাটায় উত্তেজনা ছড়িয়েছে। বর্তমানে তাঁকে কল্যাণী থানায় রাখা হয়েছে এবং আজই আদালতে পেশ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই গ্রেফতারির নেপথ্যে কোনো আর্থিক লেনদেনের মামলা না কি অন্য কোনো কারণ আছে, তা খতিয়ে দেখছে কল্যাণী থানার তদন্তকারীরা।




















