HomeSports Newsক্যান্ডিডেটস দাবা জয়ী ভারতের বৈশালী, হাতে বিশ্বচ্যাম্পিয়নশিপের টিকিট

ক্যান্ডিডেটস দাবা জয়ী ভারতের বৈশালী, হাতে বিশ্বচ্যাম্পিয়নশিপের টিকিট

ক্যান্ডিডেটস দাবা ২০২৬ মহিলা বিভাগে জয়ী ভারতের বৈশালী রমেশবাবু। ভারতের প্রথম মহিলা দাবাড়ু হিসেবে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয় করল বৈশালী। আর এই প্রতিযোগিতা জিতেই বিশ্বচ্যাম্পিয়নশিপের টিকিট হাতে পেলেন এই ভারতীয় দাবাড়ু।

টুর্নামেন্টের প্রথম পাঁচ রাউন্ড ভালো যায়নি বৈশালীর। সকলের নীচের ছিলেন বৈশালী। টুর্নামেন্টের শুরুতে জু জিনেরের কাছে হেরে যায় এই ভারতীয় দাবাড়ু। যা পরিস্থিতিকে কঠিন করে দেয়। তবে দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ২৪ বছরের এই তারকার। কোনো রকম ঝুঁকিপূর্ণ চাল চালেননি, বরং পজিশন ধরে রেখে সুযোগের অপেক্ষা করেন। ব্যাস! এভাবেই টুর্নামেন্টে ফিরে আসেন তিনি।

   

টুর্নামেন্টের মধ্যভাগে এসে তাঁর কৌশল অনুসারে ফল ফলতে শুরু করে। কাতেরিনা লাগনো, আলেকজান্দ্রা গোরিয়াচকিনা ও তান ঝংইয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয় তুলে নেন। এছাড়া আনা মুজিচুকের মতো অভিজ্ঞ প্রতিপক্ষের বিরুদ্ধে ড্র করে পয়েন্ট সংগ্রহ করেন। এক সময় বিবিসারা আসসাউবায়েভা আর বৈশালী যৌথভাবে শীর্ষে।

ফাইনাল রাউন্ডে সাদা ঘুঁটি নিয়ে লাগনোর বিরুদ্ধে খেলতে নামেন এই ভারতীয় দাবাড়ু। শুরু থেকেই লাগনোর হাত থেকে ম্যাচের নিয়ন্ত্রণ ছিনিয়ে নেন। আর পিছনে ফেলে তাকাতে হয়নি তাঁকে। এখন সামনে বিশ্বচ্যাম্পিয়নশিপ। প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জু ওয়েনজুন।

Sandipa Nandy
Sandipa Nandy
Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

এই সংক্রান্ত আরও খবরর

এই বিভাগের আরও খবর