তৃণমূলের প্রার্থীর জাতি ও সার্টিফিকেট নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতার

সিতাই: সিতাই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায়কে নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন সিতাই বিধানসভার বিজেপি প্রার্থী আশুতোষ বর্মা। এদিন তিনি সাংবাদিক বৈঠক করে প্রথমে…

সিতাই: সিতাই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায়কে নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন সিতাই বিধানসভার বিজেপি প্রার্থী আশুতোষ বর্মা। এদিন তিনি সাংবাদিক বৈঠক করে প্রথমে প্রশ্ন তোলেন গত উপ নির্বাচনে সিতাই বিধানসভা থেকে যখন সঙ্গীতা রায় দাঁড়ায় তখন সেখানে মনোনয়ন দাখিল করার সময় তিনি তার স্বামীর নাম দিয়েছিলেন। কিন্তু এবার নির্বাচনের ক্ষেত্রে দেখা গেল তার বাবার নাম দিয়েছে।

শুধু তাই নয় তিনি বিস্ফোরক অভিযোগ করে বলেন সঙ্গীতা রায় তিনি এসসি নন আর এসসি না হওয়া সত্ত্বেও তিনি কিভাবে একটি এসসি সিটে তিনি দাঁড়ালেন৷ পাশাপাশি তিনি অভিযোগ করে বলেন, ‘‘আমরা যেহেতু এসসি সেহেতু আমাদের পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত একটি সার্টিফিকেট রয়েছে। কিন্তু সেই সার্টিফিকেট সঙ্গীতা রায়ের রয়েছে সেই সার্টিফিকেট দেখা যাচ্ছে যে ডেটে সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেই ডেটে বার পড়েছে শনিবার। আমরা সকলেই জানি শনিবার দিন সরকারি সমস্ত অফিস বন্ধ থাকে তারপরে এই সার্টিফিকেট কেমন ভাবে তৈরি হল৷’’

Advertisements

পাশাপাশি তিনি জানান এই সার্টিফিকেট অনলাইনে সার্চ করলে তা দেখা যায় কিন্তু সঙ্গীতা রায় যে সার্টিফিকেট নম্বর রয়েছে তা অনলাইনে সার্চ করতে গেলে দেখা যাচ্ছে নো রেকর্ড ফাউন্ড।