পাঞ্জাব ম্যাচ থেকে তিন পয়েন্ট ঘরে তোলার চ্যালেঞ্জ লোবেরার

শেষ তিন ম্যাচ একেবারেই যায়নি মোহনবাগান সুপার জায়ান্টের। বেঙ্গালুরু এফসির সাথে পয়েন্ট ভাগাভাগি করে শহরে ফেরার পর ঘরের মাঠে পরাজিত হতে হয়েছিল মুম্বাই সিটি এফসির…

শেষ তিন ম্যাচ একেবারেই যায়নি মোহনবাগান সুপার জায়ান্টের। বেঙ্গালুরু এফসির সাথে পয়েন্ট ভাগাভাগি করে শহরে ফেরার পর ঘরের মাঠে পরাজিত হতে হয়েছিল মুম্বাই সিটি এফসির কাছে। সেই হতাশা কাটিয়ে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে ওয়েন কোয়েলের জামশেদপুর এফসি‌র বিরুদ্ধে পরিকল্পনা থাকলে সেটা সম্ভব হয়নি। একটি গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত গোল হজম করতে হয়েছিল মেরিনার্সদের। যারফলে এক পয়েন্ট নিয়েই খুশি থাকতে হয়েছিল সার্জিও লোবেরার ছেলেদের। এই ধাক্কা কাটিয়ে এবার জয়ের সরণিতে ফেরার চ্যালেঞ্জ।

এই মর্মে রবিবার সন্ধ্যায় আইএসএলের পরবর্তী হোম ম্যাচে নামছে মোহনবাগান। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে প্যানিজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসি। খাতায় কলমে প্রতিপক্ষ দলের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে সবুজ-মেরুন। তবুও এই ম্যাচ নিয়ে যথেষ্ট আশাবাদী লোবেরা। ম্যাচের আগে। আজ সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে তিনি বলেন, ‘ আগামীকালের ম্যাচের জন্য আমরা তৈরি আছি। ঘরের মাঠে ম্যাচ। তিন পয়েন্ট পাওয়ায় সহজ সুযোগ রয়েছে। তবে এবারের সিজন অনেকটাই ছোট। তাই প্রত্যেক ম্যাচ থেকেই পয়েন্ট পাওয়ার চেষ্টা করতে হবে।’

Advertisements

আরও বলেন, ‘ আমাদের নিজেদের ভুল ভ্রান্তির দিকে ও নজর দিতে হবে। বিশেষ করে সেট পিসের দিকে নজর রাখতে হবে। গত কয়েক ম্যাচে আমরা যে ভুল করেছি তা শুধরে নেওয়ার চেষ্টা করতে হবে।’