Transfer News: কেরালা ব্লাস্টার্সে যোগ দিলেন রিয়াল মাদ্রিদে খেলা এই ফুটবলার

অবশেষে আজ নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই তারকা ফুটবলারের নাম ঘোষণা করেছে কেরালা ব্লাস্টার্স। তিনি ফ্রান্সিসকো আবালো। বলাবাহুল্য, একটা সময় বিশ্বের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব তথা রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছিলেন এই তারকা।

By Sayan Sengupta

Published:

Follow Us
real-madrid-ex-player-francisco-abalo-joins-kerala-blasters-isl

কলকাতা: এবারের আইএসএলের শুরুটা একেবারেই ভালো থাকেনি‌ কেরালা ব্লাস্টার্সের। ধাক্কা খেতে হচ্ছে বারংবার। এখনও পর্যন্ত দল খেলেছে মোট ৭টি ম্যাচ। যার মধ্যে মাত্র ১ পয়েন্ট ঘরে তুলতে পেরেছে দক্ষিণের। যারফলে স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে। বর্তমানে ১৩ নম্বরে রয়েছে আইএসএলের এই দল। গত কয়েকদিন আগেই নিজেদের পরবর্তী অ্যাওয়ে ম্যাচে নেমেছিল ভিবিন মোহাননরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল স্পোটিং ক্লাব দিল্লি। শেষ পর্যন্ত দুই গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল রাজধানীর এই দল।

সেই নিয়ে যথেষ্ট হতাশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। পরিস্থিতির উন্নতি করতে ডেভিড কাতলার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে অ্যাশলি ওয়েস্টউডের হাতে তুলে দেওয়া হয়েছে দলের দায়িত্ব। তাঁর তত্ত্বাবধানে প্রথম ম্যাচে নামলেও খুব একটা সুবিধা করতে পারেনি দল। যারফলে এখনও পর্যন্ত পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে দেশের এই প্রথম সারির দল। তবে এমন পরিস্থিতিতে দলের পারফরম্যান্সের উন্নতি করতে নতুন ফুটবলার যে সই করানো হবে সেই কথা শোনা গিয়েছিল আগে থেকেই। এক্ষেত্রে কোনও দাপুটে ফুটবলারকে যে আনা হবে সেটাও আন্দাজ করেছিল সকলে।

   

অবশেষে আজ নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই তারকা ফুটবলারের নাম ঘোষণা করেছে কেরালা ব্লাস্টার্স। তিনি ফ্রান্সিসকো আবালো। বলাবাহুল্য, একটা সময় বিশ্বের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব তথা রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছিলেন এই তারকা। যুব দল থেকে উঠে আসার পর মূল দলের হয়েও খেলতে দেখা গিয়েছিল আর্জেন্টিনার এই ফুটবলারকে। তারপর স্পেনের একাধিক পরিচিত ক্লাবের হয়েও খেলেছিলেন এই উইঙ্গার। পরবর্তীতে হাঙ্গেরির এলিট লিগে নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছিলেন বছর সাতাশের এই তারকা।

এছাড়াও খেলেছেন সাইপ্রাসের ক্লাবে। কিন্তু খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি। তবে ইন্ডিয়ান সুপার লিগের এই ফুটবল ক্লাবে নিজেকে কতটা মেলে ধরতে পারেন এখন সেটাই দেখার বিষয়।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google