রাজ্যে আসার আগেই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানালেন অমিত শাহ

কলকাতা: আজ রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর এই সফর ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়তে শুরু করেছে। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল, আজই বিজেপি তাদের নির্বাচনী ...

By Suparna Parui

Published:

Follow Us
Amit Shah Kulti Rally Warning

কলকাতা: আজ রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর এই সফর ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়তে শুরু করেছে। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল, আজই বিজেপি তাদের নির্বাচনী ইস্তাহার বা ‘সংকল্প পত্র’ প্রকাশ করতে চলেছে। তবে রাজ্যে পা রাখার আগেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কড়া সুরে আক্রমণ শানিয়ে রাজনৈতিক বার্তা স্পষ্ট করে দিয়েছেন অমিত শাহ।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তাঁর বক্তব্য, “তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ বাংলা এখন পরিবর্তন চাইছে।” এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। শাহ আরও জানিয়েছেন, আজ কলকাতায় বিজেপির ‘সংকল্প পত্র’ প্রকাশ করা হবে, যার মূল লক্ষ্য বাংলাকে তৃণমূল কংগ্রেসের তথাকথিত ‘ভয়ের রাজ’ থেকে মুক্ত করা। বিজেপির তরফে এই সংকল্প পত্র প্রকাশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

   

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google