শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় গুজরাটের, নায়ক প্রসিধ কৃষ্ণা

শেষ ওভারে টান টান উত্তেজনা। বাউন্ডারি, আউট, নো রান, ফের আউট। এমনটাই ছিল আজকের গুজরাট টাইটানস (Gujarat Titans) বনাম দিল্লি ক্যাপিটালস-এর শেষ ওভার। সব শেষে ১ রানে ম্যাচটি ...

By Sandipa Nandy

Published:

Follow Us
gujarat-titans-beat-delhi-capitals-last-over-thriller-prasidh-krishna

শেষ ওভারে টান টান উত্তেজনা। বাউন্ডারি, আউট, নো রান, ফের আউট। এমনটাই ছিল আজকের গুজরাট টাইটানস (Gujarat Titans) বনাম দিল্লি ক্যাপিটালস-এর শেষ ওভার। সব শেষে ১ রানে ম্যাচটি জেতে গুজরাট টাইটানস।

টানা তিন ম্যাচ হারের পর আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নেমেছিল গুজরাট টাইটানস। এদিন টসে জিতে দিল্লি প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪উইকেট হারিয়ে ২১০ রান করেন শুভমনরা। আজ অন্যদিনের তুলনায় গুজরাটের টপ অর্ডারকে যথেষ্ট ফর্মে দেখা যায়।

   

এদিন সাই সুদর্শন মাত্র ১২ রানেই সাজঘরে ফেরেন। তবে ম্যাচটি সামলে নেন তাঁর সতীর্থরা। অধিনায়ক শুভমন ৪৫ বলে ৭০ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন। এছাড়া জস বাটলার ২৭ বলে ৫২ রান এবং ওয়াশিংটন সুন্দর ৩২ বলে ৫৫ রানের দুটি ঝড়ো ইনিংস উপহার দেন।

এদিন বোলিংয়েও যথেষ্ট সক্রিয় দেখায় গুজরাট টাইটানসকে। প্রসিধ কৃষ্ণা বোলিং ইনিংসের প্রথম সফলতা দেন পাথুম নিসঙ্কাকে আউট করে। এরপর রশিদ খান নীতীশ রানা এবং ইমপ্যাক্ট প্লেয়ার সমীর রিজভিকে আউট করে ম্যাচের মোড় ঘোরানোর কাজটি করেন। সব মিলিয়ে ৩টি উইকেট নিয়েছেন তারকা অলরাউন্ডার রশিদ, ১টি উইকেট নেন মহম্মদ সিরাজ। ২টি উইকেট নেন ইমপ্যাক্ট প্লেয়ার প্রসিধ কৃষ্ণা। শেষ ওভারে তাঁর বোলিং এই জয়ের কান্ডারী।

দিল্লির হয়ে এদিন ৫২ বলে ৯২ রানের অনবদ্য একটি ইনিংস খেলেন কে এল রাহুল। ২৪ বলে ৪১ রান করেন পাথুম নিসঙ্কা। ডেভিড মিলার শেষের দিকে অনেক চেষ্টা করেন দলকে জয় এনে দেওয়ার। তাঁর ব্যাট থেকে ২০ বলে ৪১ রান আসে। এছাড়া বোলিং বিভাগে ১টি করে উইকেট নেন কুলদীপ যাদব, লুঙ্গি এনগিডি এবং ২টি উইকেট নেন মুকেশ কুমার।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google