
বাংলাদেশ ক্রিকেটে বড়সড় পরিবর্তন। মঙ্গলবার বরখাস্ত করা হল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল-কে। বর্তমানে বিসিবি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের কিংবদন্তি ওপেনার তামিম ইকবাল (Tamim Iqbal ) নেতৃত্বাধীন ১১ সদস্যের একটি অন্তর্বর্তী কমিটিকে।
জানা গিয়েছে, এই সিদ্ধান্তের পিছনে মূল কারণ বিশ্বকাপ বয়কট। টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের মতো বিতর্কিত সিদ্ধান্ত ক্ষোভ সৃষ্টি করেছিল অনেক মনেই। সেসময় তিনি ভারতে পাঠাতে চাননি বাংলাদেশ টিমকে। এছাড়া পরবর্তীকালে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বহিষ্কার প্রেক্ষাপটে চুপ ছিলেন বুলবুল।
অবশেষে বিসিবির ৬জন পরিচালক তাঁর পদত্যাগের দাবি তোলেন।
বর্তমানে তামিম ইকবালের নেতৃত্বে একটি ১১ সদস্যের অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়েছে। এর সদস্য আতহার আলি খান, রাশনা ইমাম, মিনহাজুল আবেদিন নান্নু-সহ আরও ৮ জন। এই কমিটির লক্ষ্য, আগামী ৯০ দিনের মধ্যে বিসিবির নতুন সভাপতির নির্বাচন সম্পন্ন করা। এই সিদ্ধান্ত আইসিসিকেও (ICC) জানানো হয়েছে।
এই ঘটনার পর বিসিবির পক্ষ থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডকে দ্বিপাক্ষিক সিরিজ-এর জন্য যোগাযোগ করা হয়েছে।













