মঙ্গোলিয়ার উলানবাটোরে আসর বসেছে এশিয়ান বক্সিং ( Asian Boxing) চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর। গতকাল মীনাক্ষী হুডা এবং জেসমিন ল্যাম্বোরিয়া ৫-০ ব্যবধানে জয়লাভ করেন। এই ফলাফলের মধ্য দিয়ে ভারতীয় মহিলা দলের ১০ জন সদস্যই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করলেন। পাশাপাশি দলের প্রত্যেক বক্সার অন্তত একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন।
৫ এপ্রিল ৪৮ কেজি বিভাগে ভারতের মীনাক্ষী হুডা নেমেছিল জাপানের ইউকা সাদামাৎসুকের বিপরীতে। এদিন মীনাক্ষী জাপানের ইউকা-কে ৫-০ ব্যবধানে পরাজিত করেন। পরবর্তী রাউন্ডে মীনাক্ষী থাইল্যান্ডের থিপসাচা ইয়োদওয়ারির মুখোমুখি হবেন।
অন্যদিকে ৫৭ কেজি বিভাগে ভারতের জেসমিন ল্যাম্বোরিয়ার বিপক্ষ ছিলেন চীনের জিয়াই চেন। তাঁকে ৫-০ তে হারান ভারতের এই বক্সার। তাঁর সেমিফাইনালের প্রতিপক্ষ উজবেক অলিম্পিয়ান নিগিনা উকতামোভা
এছাড়া ভারতের অন্যান্য সেমিফাইনালিস্ট যারা পূর্ববর্তী জয়ের মাধ্যমে ইতিমধ্যেই শেষ চারে তাঁদের স্থান নিশ্চিত করেছেন তাঁরা হলেন: নিখাত জারিন (৫১ কেজি), প্রিয়া ঘাংঘাস (৬০ কেজি), প্রীতি পাওয়ার (৫৪ কেজি), এবং অঙ্কুশিতা বোরো (৬৫ কেজি)।




















