AFCU20: অস্ট্রেলিয়ার কাছে ৫-০ হারে ভারত, তাইপেই ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা

রবিবার, ৫ই এপ্রিল, থাইল্যান্ডের পাথুম থানি স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল এএফসি অনূর্ধ্ব-২০ (AFCU20, ) মহিলা এশিয়ান কাপ ২০২৬-এর গ্রুপ ‘সি’-এর দ্বিতীয় ম্যাচ। মুখোমুখি হয়েছিল ভারতীয় অনূর্ধ্ব-২০ মহিলা দল ও ...

By Sandipa Nandy

Published:

Follow Us
india-women-AFC U20-loss-australia-5-0-afc-asian-cup-taipei-match-preview

রবিবার, ৫ই এপ্রিল, থাইল্যান্ডের পাথুম থানি স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল এএফসি অনূর্ধ্ব-২০ (AFCU20, ) মহিলা এশিয়ান কাপ ২০২৬-এর গ্রুপ ‘সি’-এর দ্বিতীয় ম্যাচ।
মুখোমুখি হয়েছিল ভারতীয় অনূর্ধ্ব-২০ মহিলা দল ও অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২০ মহিলা দল। অস্ট্রেলিয়ার কাছে ৫-০ গোলের বড় ব্যবধানে পরাজিত হয়েছে ভারতের মেয়েরা।

এদিন শুরুটা ভালোই করেছিল ভারত। অস্ট্রেলিয়ার থেকে বল নিজেদের দখলে রেখেছিল ভারতীয় তরুণীরা এবং ১৭তম মিনিটে অঞ্জু চানু দূর থেকে একটি ফ্রি-কিকের মাধ্যমে ভারতকে প্রায় এগিয়েই দিয়েছিলেন, যা অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম আধ ঘণ্টার পর মাঠে অস্ট্রেলিয়ানরা আধিপত্য বিস্তার করে।

   

পেনাল্টি থেকে অস্ট্রেলিয়ার প্রথম গোলটি আসে ৩৮ মিনিটে। তার ১মিনিট বাদে ৩৯ মিনিটে ফের গোল হয়। স্কোর দাঁড়ায় ০-২। দ্বিতীয়ার্ধে অস্ট্রেলিয়ার তরুণীরা আরও শক্তিশালী হয়। ৪৮, ৫৪ ও অতিরিক্ত ৪ মিনিটে ৩টি গোল করে। ফাইনাল স্কোর ০-৫। একটিও গোল করতে ব্যর্থ ব্লু টাইগ্রেসরা।

তবে স্কোরলাইন যাই হোক না কেন, ভারতীয় গোলরক্ষক মোনালিশা দেবী মৈরাংথেম পারফর্ম্যান্স প্রশংসনীয়। ম্যাচ জুড়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে ব্যবধান আরও বড় হতে দেননি তিনি। ম্যাচ শেষে দলের রক্ষণভাগের দুর্বলতা নিয়ে প্রধান কোচ জোয়াকিম আলেক্সান্ডারসন হতাশা প্রকাশ করেছেন। হারের মূল কারণ হিসেবে দুর্বল রক্ষণাত্মক সিদ্ধান্ত গ্রহণ ও যথাযথ যোগাযোগের অভাবকেই উল্লেখ করেছেন।

এই ফলাফল এবং এর আগে জাপানের কাছে ০-৬ গোলে হারের পর, ভারত বর্তমানে গ্রুপ ‘সি’-এর একেবারে তলানিতে ০ পয়েন্ট নিয়ে অবস্থান করছে। তবে, গ্রুপ পর্বের শেষ ম্যাচটি জিততে পারলে নকআউট পর্বে খেলার সম্ভাবনা এখনও তাদের রয়েছে ব্লু টাইগ্রেস-এর। আগামী ম্যাচটি অনুষ্ঠিত হবে ৮ এপ্রিল। প্রতিপক্ষ চাইনিজ তাইপেই।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google