নিজের সার্ভিস বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতী বিএসএফ জওয়ান

BSF Jawan: মুরুটিয়া থানার অধীন রানীনগর ক্যাম্পে কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস বন্দুক থেকে গুলি ছুঁড়ে আত্মঘাতী হলেন এক বিএসএফ জোয়ান। শনিবার ঘটনাটি ঘটেছে মুরুটিয়া থানার অধীন রাণীনগর ক্যাম্পে। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

BSF Jawan: মুরুটিয়া থানার অধীন রানীনগর ক্যাম্পে কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস বন্দুক থেকে গুলি ছুঁড়ে আত্মঘাতী হলেন এক বিএসএফ জোয়ান।

শনিবার ঘটনাটি ঘটেছে মুরুটিয়া থানার অধীন রাণীনগর ক্যাম্পে। বিএসএফের ১১ নম্বর ব্যাটেলিয়ান সূত্রে জানা গিয়েছে ওই জোয়ানের নাম বৈভব আন্না মন্ডল,বয়স ৩৪ বছর , বাড়ি মহারাষ্ট্রের জলগাঁও জেলার খাও কি এলাকায়।

   

সূত্র মারফত জানতে পারা যায় যে এদিন সে ক্যাম্পে পাহারার সেন্টির দায়িত্ব দিলেন। সেই অবস্থাতে হাতে থাকা রাইফেলের নলা ঠোঁটের নিচে থেকে গুলি চালিয়ে দেয় সে নিজে। তাকে উদ্ধার করে বিএসএফ কর্মীরা করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে তাকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google