উত্তরবঙ্গ: উত্তরবঙ্গের রাজনৈতিক মঞ্চে(PM MODI) নতুন উত্তেজনার সঞ্চার করতে চলেছে রবিবারের জনসভা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM MODI) উত্তরবঙ্গ থেকেই প্রচারের সূচনা করতে চলেছেন। কোচবিহারের ঐতিহাসিক রাসমেলা গ্রাউন্ড-এ অনুষ্ঠিত হবে তাঁর বহুল প্রত্যাশিত ‘বিজয় সংকল্প সভা’। (PM MODI)এই সভাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।
উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরেই রাজ্যের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সীমান্তবর্তী এই অঞ্চলে বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস এবং নানা সামাজিক-অর্থনৈতিক ইস্যু রাজনীতির সমীকরণকে বিশেষভাবে প্রভাবিত করে। তাই নির্বাচনের আগে এই অঞ্চলে বড় জনসভা করে প্রচার শুরু করা নিঃসন্দেহে একটি কৌশলগত পদক্ষেপ।
গত সপ্তাহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে ‘জনতার চার্জশিট’ পেশ করেছিলেন। সেই কর্মসূচিতে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন এবং বিভিন্ন ইস্যুতে সরব হন। তাঁর সেই বক্তব্যের রেশ এখনও রাজনৈতিক মহলে প্রবলভাবে বিদ্যমান। তারই ধারাবাহিকতায় এবার প্রধানমন্ত্রী নিজে ময়দানে নেমে প্রচারে গতি আনতে চলেছেন। রবিবারের সভায় প্রধানমন্ত্রী ‘বিকশিত পশ্চিমবঙ্গ’-এর একটি সামগ্রিক রূপরেখা তুলে ধরতে পারেন বলে মনে করা হচ্ছে। উন্নয়ন, কর্মসংস্থান, পরিকাঠামো এবং কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়ন এই সমস্ত বিষয় তাঁর ভাষণের মূল কেন্দ্রে থাকতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে তিনি আলাদা করে গুরুত্ব দিতে পারেন বলেও রাজনৈতিক মহলের ধারণা। এই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিপুল সংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা থাকায় যানবাহন চলাচল থেকে শুরু করে জনসাধারণের নিরাপত্তা সব দিকেই নজর দেওয়া হচ্ছে।




















