Relationship: মুখচোরা ছেলেরাও পারেন ডেটিংয়ের সমস্যা কাটাতে

১) অনেকেই রয়েছেন হাবে-ভাবে একেবারে শাহরুখ খান, কিন্তু মেয়েদের সামনাসামনি (Relationship) হতে গেলেই এক্কেবারে গুটিয়ে যান৷তাই প্রথমেই মুখোমুখি কথা বলতে না চাইলে সাহায্য নিন অনলাইন চ্যাটিংয়ের৷ আড্ডা দিন, ...

By Rana Das

Published:

Follow Us
Approach Your Partner About Relationship Issues

১) অনেকেই রয়েছেন হাবে-ভাবে একেবারে শাহরুখ খান, কিন্তু মেয়েদের সামনাসামনি (Relationship) হতে গেলেই এক্কেবারে গুটিয়ে যান৷তাই প্রথমেই মুখোমুখি কথা বলতে না চাইলে সাহায্য নিন অনলাইন চ্যাটিংয়ের৷ আড্ডা দিন, মন খুলে কথা বলুন, শেয়ার করুন ব্যক্তিগত কিছু বিষয়ও৷অন্তত সামনাসামনি কথা বলার আত্মবিশ্বাসটা এতে চলে আসবে৷ দেখবেন জড়তা কেটে যাচ্ছে৷

২) প্রথম যেদিন মুখোমুখি দেখা মানে ডেটিংয়ে যাবেন, সেদিন একদম অন্যজনকে ইমপ্রেস করার কথা ভাববেন না৷ মনে করুন আর পাঁচটা অন্য বন্ধুর মতোই একজন নতুন বন্ধুকে জানতে যাচ্ছেন আপনি৷
৩) নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করুন৷ অযথা সাজগোজ বা অতিরিক্ত হাত-পা ঠান্ডা হওয়া- এই দুই বিপরীতধর্মী অবস্থাই আপনার পক্ষে ক্ষতিকারক৷তাই যথাসম্ভব নিজের স্বাভাবিকত্ব ধরে রাখুন৷
৪)আগে থাকতে একটু ঝালিয়ে নিন৷ আয়নার সামনে দাঁড়িয়ে কোন কথা, কীভাবে বলবেন তার একটা রিহার্সাল দিয়ে নিন৷

   

৫) প্রথম দিনেই গোলাপ ফুল নিয়ে আই লাউ ইউ বললে আপনার সম্পর্ক কেঁচে যাবে৷ তাই ফার্স্ট ডেটিংয়ে চেষ্টা করুন, মেয়েটির মনোভাব বুঝে সেই মতো এগোতে৷
৬) খুব বেশি নার্ভাস লাগলে কোনও কমন বন্ধুর সাহায্য বা টিপস নিন৷ অবশ্য যদি তার আগে থেকে এরকম অভিজ্ঞতা থাকে৷
৭) রিহার্সাল করেছেন বলেই নিজের কথা নিজেই বলে যাবেন, এমনটা করলে উল্টোদিকে বসা মেয়েটিও কিন্তু বিরক্ত হবে৷ তাকেও বলার সুযোগ দিন৷

৮) একদম ফর্মাল হাই হ্যালো, হাউ আর ইউ দিয়ে শুরু করে লুকিং কিউট-এর মতো প্রশংসাসূচক মন্তব্য করুন৷ আপনার ইমেজটা ভালো হবে৷
৯) সাহস করে একদিন প্রপোজটা না হয় করেই ফেলুন৷ কী হবে? হয় সে না বলবে, অথবা উঠে চলে যাবে৷ পাবলিক প্লেসে আপনাকে ধরে তো আর মারবে না৷ তখন নিজেকে এই বলে সান্ত্বনা দিতে হবে যে, বেটার লাক নেক্সট টাইম!

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google